রাজনীতি

বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক : বাইডেন সাহেব নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুললেন। এই দৃশ্য দেখে বিএনপির এখন কি হবে? এখন তাদের কোন যাত্রা? পতনযাত্রা না, বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পুড়ন : মরক্কোতে ভূমিকম্পে নিহত বেড়ে ৮২০

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির যে গণমিছিল, সেটা দেখে মনে হচ্ছে গণমিছিলে আর জনগণ আসবে না, জনগণ নেই। তাদের নেতাকর্মীরা আর আমেরিকার দিকে তাকাবে না।

আরও পুড়ন : সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি

ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি দল, তারা সারা বাংলাদেশে মিথ্যার মহামারি ছড়াচ্ছে। মিথ্যার মহামারি এখন বিএনপির অবদানে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। তাদের গ্রামের একজন কর্মীও মিথ্যা কথা বলা শিখে গেছে। মির্জা ফখরুল সাহেব সিঙ্গাপুরে গিয়ে বৈঠক করে দেশে এসে এক দফা আন্দোলন দিলেন, একদফা আন্দোলন ভুয়া।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মিছিল আন্দোলনে জনগণ নেই, আমেরিকাও মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির আন্দোলন সব ভুয়া, তাদের বিরুদ্ধে খেলা হবে কত ধানে কত চাল।

আরও পুড়ন : বাইডেনের সেলফিতে প্রধানমন্ত্রী

তিনি বলেন, বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে আওয়ামী লীগ সবার সঙ্গে বন্ধুত্ব করতেই পছন্দ করে।

সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপির উপরে উপরে আন্দোলন করবে এবং তলে তলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন না করলে তারেক রহমান নির্বাচন মনোনয়নের বাণিজ্য কীভাবে করবে? বিএনপির বিরুদ্ধে খেলা হবে, ফাউল করলে হলুদ কার্ড লাল কার্ড দেখানো হবে। বিএনপি দিনের আলোতেও রাতের অন্ধকার দেখে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা