ছবি : সংগৃহিত
রাজনীতি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গোটা জাতি উদ্বেগ উৎকণ্ঠায়। জরুরিভিত্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন।

আরও পড়ুন : দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক অনুষ্ঠিত

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৭ সালের জুন মাসে গ্রেফতার করা হয়েছিল। ২০০৮ সালের জুলাই মাসে কারাবন্দি থাকা অবস্থায় কারাগার থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। যদিও তখনকার তত্ত্বাবধায়ক সরকার বলেছিল শেখ হাসিনার কানের যে সমস্যা এটার চিকিৎসা বাংলাদেশের হতে পারে। কিন্তু শেখ হাসিনার চিকিৎসকরা যখন বললেন তার উন্নত চিকিৎসা দরকার তখন তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। কিন্তু খালেদা জিয়াকে পাঠানো হচ্ছে না কেন? তার চিকিৎসকরা তো প্রতিদিনই বলছে খালেদা জিয়া খুবই অসুস্থ তার চোখ, লিভার, হার্টে, ডায়াবেটিস ও কিডনির সমস্যা।

আরও পড়ুন : খালেদা জিয়াকে বিদেশে নিতে আবেদন

বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, খালেদা জিয়ার চিকিৎসকরা তো প্রতিদিনই বলছে, তিনি খুবই অসুস্থ তার চোখে সমস্যা লিভারে সমস্যা, হার্টে সমস্যা, ডায়াবেটিস, কিডনির সমস্যা। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, গোটা জাতি উদ্বেগ উৎকণ্ঠায়, তার কেন উন্নত চিকিৎসা হবে না পররাষ্ট্রমন্ত্রী?

যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা