রাজনীতি

দুষ্টলোকের সংখ্যা বেড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন আছে। অশান্তির হুমকি আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। শিষ্টকে পালন করতে হবে।

আরও পড়ুন : একদিনে আরও ১৪ জনের প্রাণহানি

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণের উপদেশ মতো শান্তি যেন বজায় থাকে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন : আগস্টে সড়কে ঝরল ৪২৬ প্রাণ

তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনকে নিয়ে তাণ্ডব চালানোর পর এবার ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপি ওয়ান/ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়।

ওবায়দুল কাদের আরও বলেন, গত সাড়ে ১৪ বছরে এটা প্রমাণ হয়েছে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ থাকাকালে হিন্দু ভাই-বোনরা নিরাপদে ছিলেন। তবে এবার আমি ভয় পাচ্ছি। কোনো অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে যদি এমন কোনো ঘটনা ঘটায়, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং আমাদের আরও সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন : মারা গেলেন সেতুমন্ত্রীর মেজো বোন

মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মন্ডল। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজী সেলিমসহ সনাতন ধর্মের নেতারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা