ছবি : সংগৃহিত
রাজনীতি

এবার জনগণ রুখে দেবে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা (আওয়ামী লীগ) আবারও ক্ষমতায় ফিরে আসতে চায়। আমরা মনে করি, এবার জনগণ রুখে দেবে, রুখে দিতে শুরু করেছে। জনগণের প্রতিরোধের কাছেই সরকার পরাজিত হবে।

আরও পড়ুন : পালিয়ে না গিয়ে মাঠে এসে খেলুন

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শমরিতা হাসপাতালে আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ-খবর এবং তাদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার। এদের কাছে গণতন্ত্র একেবারেই নিরাপদ না, দেশ ও রাষ্ট্র নিরাপদ নয়। গ্রামের অসহায় মানুষদের ওপর গুলি করা হয়েছে। কয়েকজন গুলিতেও আহত হয়েছে। প্রকাশ্যে সন্ত্রাস, আক্রমণ করে কুমিল্লার জনগণকে ভয় দেখিয়েছে।

আরও পড়ুন : বিএনপি নেতারা পাগলের প্রলাপ বকছে

তিনি বলেন, গত ২৬ আগস্ট কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে বিএনপির এক নেতার বাসায় দলের সাংগঠনিক সভা হচ্ছিল। সেই সভায় অতর্কিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা স্থানীয় এমপি-মন্ত্রীর ভাইদের নেতৃত্বে আক্রমণ করে ১০-১২ জনকে মারাত্মকভাবে আহত করেছে। এদের মধ্যে কয়েকজন এই হাসপাতালে ভর্তি। তাদের এমনভাবে জখম করা হয়েছে, তারা বেঁচে নাও থাকতে পারত।

বিএনপি মহাসচিব বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এ দেশে রাজনীতি ও গণতান্ত্রিক অবস্থা এমন জায়গায় গিয়েছে, বিরোধী দলের নেতাকর্মীরা যদি ঘরের মধ্যে সভাও করে সেখানেও তাদের আক্রমণের স্বীকার হতে হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা