ছবি: সংগৃহীত
রাজনীতি

৯ সেপ্টেম্বর বিএনপির গণমিছিল 

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের ‘একদফা’ দাবিসহ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৯ সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি।

আরও পড়ুন: বিকেলে যেসব সড়ক এড়িয়ে চলবেন

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।

রিজভী জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক ২ টি গণমিছিল অনুষ্ঠিত হবে। আগামী শনিবার বিকাল ৩ টায় এ কর্মসূচি পালন করবে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে সব শরিকরা।

আরও পড়ুন: সাইবার নিরাপত্তা বিল সংসদে উত্থাপন

প্রসঙ্গত, সরকারের পতনের ‘একদফা’ দাবিতে বর্তমানে বিএনপির সাথে ছোট-বড় মিলিয়ে ৩৬ টি রাজনৈতিক দল যুগপৎভাবে আন্দোলন করছে।

এর আগে গত ১১ আগস্ট ‘একদফা’ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। এ দিন দুপুর ৩ টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক ২ টি গণমিছিল হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা