রাজনীতি

শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অপচেষ্টা করা হয়েছিল। অসাম্প্রদায়িক, ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সে স্বপ্ন থেকে আমাদের দূরে নিয়ে যাওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। তাদের চাকুরি দেওয়া হয়েছিল, ব্যবসা করার সুযোগ দেয়া হয়েছিল। বেগম জিয়া তাদের পুরস্কৃত করেছিলেন। খুনিদের রক্ষার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে জাতিকে কলংকিত করা হয়েছিলো।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে দাবানল, নিহত বেড়ে ৬৭

শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টায় জাতির জনকের শাহাদাত বার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

তিনি বলেন, 'উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বেকার সমস্যার সমাধান হবে। শেখ হাসিনার নেতৃত্বেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্রে কাজ হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী সফল হবে না। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আসন থেকে যেই আওয়ামী লীগের মনোনয়ন পাবে তাকেই আমরা ঐক্যবদ্ধভাবে বিজয়ী করবো।'

আরও পড়ুন : নাইজেরিয়ায় মসজিদ ধসে নিহত ৭

লিয়াকত সিকদার বলেন, 'আজকের ছেলেমেয়েরা জানে না ১৫ বছর আগে আমাদের কত কষ্ট ছিলো। এলাকায় বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট ছিল না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের জন্য প্রত্যেকটি এলাকায় উন্নয়ন হয়েছে। বাংলাদেশে আর কেউ না খেয়ে থাকবে না। এজন্য আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।'

এ সময় লিয়াকত সিকদার বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র মানুষের সামনে তুলে ধরে বলেন, 'উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে। কারণ আওয়ামী লীগ মানেই উন্নয়ন। শেখ হাসিনা মানেই উন্নয়ন। পদ্মা সেতু হয়েছে। এখন আমাদের এ অঞ্চলে শিল্প বিপ্লব হবে।'

আরও পড়ুন : ঢাকায় আসছেন ২ মার্কিন কংগ্রেসম্যান

ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত সিকদার বলেন, ‘দেশের জনগণ আজ বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাথা থেকে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা- এসব কর্মসূচির ধারণা এসেছে। আজ সারা বিশ্ব এসব কর্মসূচি অনুকরণ করছে।'

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বোয়ালমারী পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য রাহাদুল আখতার তপন বলেন, 'লিয়াকত সিকদারের একটাই গুণ-তিনি দেন, কখনো নেন না। যদি লিয়াকত সিকদার উন্নয়নের সুযোগ পান তবে অগ্রাধিকারের ভিত্তিতে এই এলাকার উন্নয়ন করা হবে। লিয়াকত সিকদারের পক্ষে সবাইকে গণজাগরণ সৃষ্টি করতে হবে।

আরও পড়ুন : মুন্সিগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

জনাব তপন আরও বলেন, 'শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে, ফরিদপুরের উন্নয়ন হবে। এজন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।'

দাদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ভুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাদপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান হাই, বিপ্লব রায়, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক জাহিদুল হক পল্লব, লিটন সিকদার, শফিউল আলম টুলু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মোল্যা আশিক, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, পারভেজ প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা