সংগৃহীত
রাজনীতি

বিএনপির গণমিছিল শুরু

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর বাড্ডা এলাকার সুবাস্তু টাওয়ার থেকে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির গণমিছিল শুরু হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে গণমিছিলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা যোগ দিয়েছেন।

আরও পড়ুন: বিদেশিদের পেছনে ছুটে লাভ নেই

শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বাড্ডা এলাকায় থেকে এ গণমিছিল শুরু হয়।

জানা যায়, বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত এই গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটির নেতৃত্বে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: তারেক-জোবায়দার রায় বিচার বিভাগের নয়

মিছিলে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা জানান, আমাদের গণদাবি বর্তমান সরকারের পদত্যাগ। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, সেইসাথে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

গণমিছিলকে কেন্দ্র করে কুড়িল বিশ্বরোড থেকে নতুনবাজর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিপরীত পাশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা