ছবি: সংগৃহীত
রাজনীতি

সন্ধ্যায় আওয়ামী লীগের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক: আজ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতাদের নিয়ে বৈঠক করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: আগস্টেই চালু হচ্ছে সর্বজনীন পেনশন

শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭ টায় গণভবনে এ বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।

এর আগে বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতাদের কথা শোনার পর এবার দলের কার্যনির্বাহী সংসদের নেতাদের নিয়ে সভা ডেকেছেন শেখ হাসিনা।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের বিশেষ বার্তা দেবেন তিনি।

আরও পড়ুন: বিদেশিদের পেছনে ছুটে লাভ নেই

এছাড়া নির্বাচনের প্রস্তুতি, তৃণমূলের অভ্যন্তরীণ বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকা, বিরোধীদের আন্দোলন মোকাবিলাসহ নানা জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে।

এ বৈঠকে সমসাময়িক রাজনীতিসহ ৯ টি এজেন্ডা রাখা হয়েছে।

আলোচ্য সূচির ৯ টি বিষয় হলো-

শোক প্রস্তাব, দলের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদযাপন (২৮ সেপ্টেম্বর), শেখ রাসেল দিবস (১৮ অক্টোবর), জেলহত্যা দিবস (৩ নভেম্বর), নূর হোসেন দিবস (১০ নভেম্বর), ডা. মিলন দিবস (২৭ নভেম্বর), সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, সাংগঠনিক বিষয় ও বিবিধ।

আরও পড়ুন: বিএনপি নির্বাচনকে ভয় পায়

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানান, সভার সুনির্দিষ্ট এজেন্ডা আছে। সেসব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সমসাময়িক রাজনীতি, আমাদের লক্ষ্য, দলের ভেতরের সমস্যাসহ নানা বিষয়ে সিদ্ধান্ত আসবে।

এছাড়া আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের একাধিক নেতা জানান, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ অবস্থায় আজকের কার্যনির্বাহী সভায় স্বভাবতই নির্বাচনে দলের করণীয় নিয়ে কথা হবে। নির্বাচনের আগে অভ্যন্তরীণ কোন্দল নিরসনের তাগাদা দেবেন শেখ হাসিনা। নির্বাচনি বিশেষ বার্তাও থাকবে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

সেই সাথে দিবস ভিত্তিক কিছু কর্মসূচি গ্রহণ করা হবে। নির্বাচন নিয়ে দেশ-বিদেশে চলমান আলোচনা, বিরোধীদলগুলোর লাগাতার আন্দোলন মোকাবিলায় করণীয় এবং আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।

গত রোববার (৬ আগস্ট) অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আবারও তৃণমূলে নেতা ও এমপির দূরত্বের বিষয়টি প্রকাশ্যে এসেছে। সে সময় তৃণমূলের নেতারা দলীয় প্রধানের সামনে নানা বিষয়ে এমপিদের কঠোর সমালোচনা করেন।

আরও পড়ুন: এবারের লড়াই জীবন-মরণের লড়াই

বিশেষ বর্ধিত সভার ৬ দিন পর আজ দলের কার্যনির্বাহী সংসদের সভা বেশ গুরুত্ব বহন করে। এ নিয়ে ৮ বিভাগের সাংগঠনিক অবস্থা সব কার্যনির্বাহী কমিটির সভায় জানতে চাওয়া হতে পারে বলে জানিয়েছে দলের একটি সূত্র।

এ বৈঠকে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা রিপোর্ট উপস্থাপন করবেন। সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে।

আরও পড়ুন: দাম না কমালে আমদানি করা হবে

সম্প্রতি দলের যেসব বৈঠক হয়েছে, এসব বৈঠকে দলের অর্জন, সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্যনির্ভর প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

আজকের সভা থেকেও তিনি নেতাদের এ নিয়ে নানা দিক নির্দেশনা দেবেন। সেই সাথে বিএনপি-জামায়াত সরকারের সময় দেশের পরিস্থিতি কেমন ছিল এবং সেই চিত্রও জনগণের সামনে তুলে ধরার কথা বলবেন নেত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা