ছবি : সংগৃহিত
রাজনীতি

বিএনপি অসাংবিধানিক পন্থায় ক্ষমতা চায়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, 'বিএনপি মামা বাড়ির আবদার নিয়ে মাঠে নেমেছেন। নির্বাচন ভন্ডুল করে অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেঁচে থাকতে কোন অবস্থাতেই অসাংবিধানিক পন্থায় কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না।'

আরও পড়ুন: বুধবার থেকে মাঠে নামছে ১৪ দল

তিনি এ সময় বলেন, 'এলাকায় এমন কিছু উন্নয়ন করে যেতে চাই যার জন্যে আমি মৃত্যুর পরেও মানুষের মাঝে বেঁচে থাকতে পারি। ইতিহাসের সর্বোচ্চ ভোটের ব্যবধানে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন, আমি ইতিহাসের সর্বোচ্চ উন্নয়ন আপনাদের উপহার দিয়েছি। একটি ভোটেরও অমর্যাদা করিনি। আপনাদের আমানতের খেয়ানত করিনি। আগামীতেও আপনাদের পাশে থেকে সেবা করতে চাই আমৃত্যু।'

বর্তমান সরকারের আমলে দৃশ্যমান পদ্মা সেতু, কর্নফুলি টানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগাপ্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এজন্য আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।'

আরও পড়ুন: পাবনায় ছাত্রলীগ সভাপতির মাকে গুলির অভিযোগ

সোমবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আব্দুর রহমান বলেন, 'বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে এই দেশের বিদ্যুৎ গিলে খেয়েছিলো। তারেক জিয়ার নেতৃত্বে হাওয়া ভবন তৈরি হয়েছিলো। দেশের টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে মঙ্গা করেছিলো। নির্বাচনকে সামনে রেখে একের পর এক দফা দিয়ে বিএনপি রফায় পরিনত হয়েছে।'

আরও পড়ুন: আজ ইসিতে হিসেব জমা দেবে আ’লীগ

বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমালের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মীরদাহ পিকুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান মিন্টু, আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন, মধুখালী পৌর মেয়র মোর্শেদ রহমান লিমন, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাইফার রহমান, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, সহ সভাপতি এস এম মহাব্বত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর রহমান তুষার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহ সভাপতি আশিকুর রহমান আশিক, বোয়ালমারী পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর ফাহিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিদুল প্রমুখ।

আরও পড়ুন: রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা বুধবার

সমাবেশে দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল, নসিমন, করিমনসহ বহর ও মিছিল সহকারে ছাত্রলীগের কর্মীরা যোগ দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রলীগের এ শান্তি সমাবেশ বিরাট জনসভায় পরিণত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা