ছবি-সংগৃহীত
রাজনীতি

বুধবার থেকে মাঠে নামছে ১৪ দল

নিজস্ব প্রতিবেদক : সরকার বিরধীদের মোকাবেলায় এবার মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। আগামী বুধবার (২ আগস্ট) থেকে সপ্তাহব্যাপী সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করবে এই জোট।

আরও পড়ুন : বিএনপির নেতারা নির্বাচন করতে চান

সোমবার (৩১ জুলাই) রাজধানীর ইস্কাটনের বাসভবনে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমু।

১৪ দলের এই সমন্বয়ক বলেন, আগামী ২ আগস্ট থেকে আমরা (১৪ দল) মাঠে নামব। সাতদিনের কর্মসূচি আছে। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে।

আমির হোসেন আমু বলেন, আমরা লক্ষ্য করছি বিএনপি সংবিধান পরিবর্তনের কথা বলছে। সাংবিধানিক ধারা ব্যাহত করে অন্যধারা প্রবর্তন করতে চায় তারা। তবে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক তা আমরা মানব। কিন্তু সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সুযোগ দেব না।

আরও পড়ুন : ইসি ক্ষমতাসীন দলকে ভয় পায় না

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে আমু বলেন, সরকার উৎখাতের কথা বলে তারা। তাদের সঙ্গে কিসের সংলাপ? যারা রাজনৈতিক ধারা, সংবিধানের ধারায় বিশ্বাস করে না তাদের সঙ্গে কী কারণে বসব? সাংবিধানিক ধারা মোতাবেক দেশ যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবে পরিচালনার জন্য প্রস্তুতি চলছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের শিরিন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশার মাইজভান্ডারী, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা