সংগৃহীত ছবি
জাতীয়

সাবেক এমপি সালাহউদ্দিন আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের সদর উপজেলার ‘শ্যামলছায়া পার্কে’ ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) রাতে ১১টায় তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুন: মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি

এর আগে, সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক ‘শ্যামলছায়া পার্কে’ অবস্থান করছেন বলে জানা যায়। এ খবরে মঙ্গলবার সন্ধ্যা -রাত পৌনে ১১টা পর্যন্ত পার্কটিকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র-জনতা। এরপর খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে। এর পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা এই শ্যামলছায়া পার্কে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ বিপুলসংখ্যক জনতা এই পার্কটির প্রধান ফটক ঘিরে ফেলে। এ সময় তারা ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে এই খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত ছাত্র-জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

স্থানীয়রা আরও জানান, এ সময় তাদেরকে গ্রেফতার না করলে ছাত্র-জনতা এই ঘটনাস্থল ছাড়বেন না বলে আল্টিমেটাম দেন। এর একপর্যায়ে রাত পৌনে ১১টায় তাদেরকে আটক করে যৌথবাহিনীর।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা