সারাদেশ
এইচএসসি পরীক্ষা ২০২৬

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে

বাগেরহাট প্রতিনিধি

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। অন্যদিকে, শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান।

শনিবার (৩১ অক্টোবর) বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

শূন্য পাসের তালিকায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল সাতক্ষীরার দেবহাটা উপজেলার এ কে ফজলুল হক এমসি কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিয়েও কেউ উত্তীর্ণ হতে পারেনি। একইভাবে নড়াইলের লোহাগড়া উপজেলার মাকরাইল করিম খালেক সোলাইমান ইনস্টিটিউট থেকে ৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।

এ ছাড়া খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭ জন, ঝিনাইদহের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজ থেকে ১৯ জন, মাগুরার বুজ্রুক শ্রীকুন্ডি কলেজ থেকে ১৫ জন এবং খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে পারেনি।

শূন্য পাসের তালিকায় আরও রয়েছে খুলনার ইনডিপেনডেন্স আইডিয়াল কলেজে ১১ জন, যশোরের মণিরামপুরের সবুজ পল্লি কলেজে ৭ জন, কুষ্টিয়ার হাজি নুরুল ইসলাম কলেজে ৮ জন, খুলনার মডেল মহিলা কলেজে ৩ জন, সাতক্ষীরার ইসলামিয়া মহিলা কলেজে ৩ জন, মাগুরার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজে ২ জন, খুলনার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরে ৩ জন, কুষ্টিয়ার জগন্নাথপুর আইডিয়াল কলেজে ১ জন, মেহেরপুরের মোরকা জাগরণ কলেজে ১ জন এবং খুলনার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লসে ১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

অন্যদিকে, ফলাফলের ইতিবাচক চিত্রও রয়েছে। বোর্ডের অধীন মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এর মধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। খুলনার খালিশপুরের নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের ৬১ জন এবং চুয়াডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের ২৩ জন পরীক্ষার্থীও শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।

একদিকে ১৬টি প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, অন্যদিকে মাত্র তিনটি প্রতিষ্ঠানে শতভাগ পাস—যশোর শিক্ষা বোর্ডের এবারের এইচএসসি ফলাফলে শিক্ষার মান, পাঠদান পদ্ধতি ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে মূল্যায়নের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

রংপুর সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত

রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) মাসিক সভা অনুষ্...

সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর পৈত্রিক সম্পত...

গাইবান্ধায় মাঝ নদীতে নৌকায় সন্তান প্রসব

গাইবান্ধার ফুলছড়িতে হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে...

নওগাঁর সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ আর নেই

নওগাঁ জেলা পুজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি ও সিনিয়র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা