রাজনীতি

নোয়াখালীতে ছাত্রদলের ১৫ নেতার পদত্যাগ

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১৫জন ছাত্রদল নেতা পদত্যাগ করেছে। আহ্বায়ক কমিটির ২১ জন সদস্যের মধ্যে ১৫ পদত্যাগ করায় এ নিয়ে জেলা জুড়ে তোলপাড় চলছে।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় টাকার বিনিময়ে কমিটিতে রাখা ও সিনিয়র-জুনিয়র না মেনে কমিটি করার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর আনুষ্ঠানিকভাবে ১৫ জন নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির পদত্যাগকারী যুগ্ম-আহ্বায়ক মো.মিজানুর রহমান হারুন অভিযোগ করে বলেন, গত ১৪ জানুয়ারি ২১ সদস্য বিশিষ্ট কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

ওই কমিটিতে আহ্বায়ক করা হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন রিয়াজকে মো.আকরাম হোসেন নামে এক প্রবাসীকে সদস্য করা হয়েছে। বাশার রানা স্বপন নামে একজনকে ভুয়া সদস্য করা হয়েছে। সৈয়দ রেজাউল করিম স্বপন নামে একজনের নাম কমিটিতে দু’বার এসেছে। বিএনপির কতিপয় নেতা ও জেলা ছাত্রদলের কয়েকজন নেতার যোগসাজশে টাকার বিনিময়ে তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীদের মতামতকে উপক্ষো করে এ কমিটি ঘোষণা করা হয়।

এই পকেট কমিটির অধিনে রাজনীতি করা সম্ভব নয় বিধায় কমিটির সদস্য সচিব মো.ইয়াছিন ফরহাদসহ ১৫ জন ছাত্রদল নেতা এ পকেট কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে শনিবার সন্ধ্যায় পদত্যাগ করেছে। পদত্যাগকৃতদের মধ্যে রয়েছে উপজেলা ছাত্রদলের ৯জন যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব মো. ইয়াছিন ফরহাদ ও ৫জন সদস্য পদত্যাগ করেছেন।

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের বিষয়টি আমি দেখেছি। তবে অফিসিয়ালি এ বিষয়ে এখনো কোন পদত্যাগপত্র পাইনি। মওদুদ সাহেব মৃত্যুর পরে ওখানে অনেকগুলো গ্রুপ হয়ে গেছে। সকল প্রক্রিয়া মেনে এ কমিটি করা হয়েছে। একটি কমিটি করতে গিয়ে সকলকে খুশি করা সম্ভব নয়। টাকার বিনিময়ে কমিটি দেওয়ার যে অভিযোগ ওঠেছে তা সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা