ছবি: জিএম কাদের
রাজনীতি

আবারও করোনায় আক্রান্ত জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: আবারও মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শনিবার (১৫ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন জি এম কাদের। এতে রোববার (১৬ জানুয়ারি) তার রিপোর্ট পজিটিভ আসে।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জি এম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। তিনি বলেন, জি এম কাদেরের শরীরে কোনো উপসর্গ নেই। তিনি ভালো আছেন, সুস্থ রয়েছেন। তার মনোবলও অটুট আছে।

তিনি আরও বলেন, জাপা চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের বাসায় বিশ্রামে আছেন। নিয়মিত ওষুধ এবং খাবার গ্রহণ করছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১২ জানুয়ারি করোনা আক্রান্ত হন জি এম কাদের। আক্রান্তের ১৪ দিনের মাথায় ২৬ জানুয়ারি তিনি করোনামুক্ত হন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা