রাজনীতি

সামাজিক অবক্ষয় সর্বস্তরে আজ গেড়ে বসেছে

নিজস্ব প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ঘুষ, দুর্নীতি, সামাজিক অবক্ষয় সর্বস্তরে আজ গেড়ে বসেছে। সরকারি প্রশাসন ও চিকিৎসা সেবা থেকে শুরু করে, সর্বোচ্চ বিচার ব্যবস্থার ক্ষেত্রেও এর প্রতিফলন দগদগে ঘায়ের সৃষ্টি করেছে। তারই প্রমাণ ইমান আলীদের মতো ব্যক্তিদের হতাশ হয়ে দীর্ঘ ছুটিতে যাওয়া।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরউল্লাহ খান চৌধুরী লাহরীর স্মরণে এ সভা আয়োজন করা হয়।

সভায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শফিউদ্দিন ভূইয়া, আলহাজ্ব মো. সেলিম মাস্টার, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

ডা. জাফরউল্লাহ বলেন, যেকোনো মামলায় জামিন পাবার অধিকার মানুষের জন্মগত অধিকার। অথচ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছলনার আশ্রয় গ্রহণ করে সাজা দেওয়া এবং তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞার খড়গ্ ঝুলিয়ে তিল তিল করে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প কোনো পথ নেই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা