ড. আব্দুর রাজ্জাক (ফাইল ফটো)
রাজনীতি

‘নাসিকে ফল যাই হোক আ. লীগ মেনে নেবে’ 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে হারলেও সরকারের কোনো ক্ষতি হবে না।

তিনি বলেন, ফলাফল যাই হোক আওয়ামী লীগ তা মেনে নেবে।

রবিবার (১৬ জানুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, নাসিক নির্বাচনে হারলেও সরকারের কোনো ক্ষতি হবে না। তবে, নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় সেটা সরকার চায়। এই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেটাই সরকারের চাওয়া। আওয়ামী লীগ প্রার্থী হারলেও জনগণ যেন বিজয়ী হয়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন আইন না হওয়া সরকারেরম কিছুটা দুর্বলতা। আইন হওয়া দরকার ছিল। সেটা হলে এখন এত বিতর্ক হতো না। তবে, আইন না হলেও নির্বাচন কমিশন গঠন নিয়ে সে সার্চ কমিটি গঠন হবে সেটা নিরপেক্ষ হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি কোনো দলের নয়, রাষ্ট্রের। যারা নির্বাচন কমিশনার হন তারা চাইলেই নিরপেক্ষ থাকতে পারেন। নিরপেক্ষ না থাকা ব্যক্তির দুর্বলতা, আইনের নয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা