ছবি: সান নিউজ
রাজনীতি

ফেনীর তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত খালেদা জিয়ার মনোনয়ন

জহিরুল হক মিলন, ফেনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থীর মধ্যে ২২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় ১২ জনের মনোনয়নপত্র বাতিল ও সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের দেওয়া তথ্যমতে, ফেনী-১ আসনে মনোনয়ন দাখিল করেছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

এছাড়া আয়কর রিটার্নের তথ্য দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম, ভূমি উন্নয়ন কর না দেওয়ায় বাংলাদেশ কংগ্রেসের মো. ফিরোজ উদ্দিন ভূঁইয়া এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন— ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক দলীয় প্রার্থী রফিকুল আলম মজনু, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন, জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী, গণমুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আনোয়ার উল্ল্যাহ ভূঁইয়া।

ফেনী-২ আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল এবং ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ একরামুল হক ভূঁইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সামসুদ্দিন মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর (বাসদ) জসিম উদ্দিন, খেলাফত মজলিসের মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন, গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঁইয়া এবং আমজনতা দলের সাইফুল করিম মজুমদার।

এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকায় ইনসানিয়াত বিপ্লবের তাহেরুল ইসলাম, আয়কর রিটার্ন জমা না দেওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মো. হারুনুর রশিদ ভূঁইয়া এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম হুমায়ুন কবীর পাটোয়ারী ও মো. ইসমাইলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে ফেনী-৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ও ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, জাতীয় পার্টি থেকে মো. আবু সুফিয়ান, জামায়াতে ইসলাম থেকে মোহাম্মদ ফখরুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. সাইফ উদ্দিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মো. আবু নাছের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে আবদুল মালেক এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী।

এছাড়া সরকারি পাওনা পরিশোধ না করায় ইনসানিয়াত বিপ্লবের মো. হাসান আহমদ, হলফনামায় স্বাক্ষর না থাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আলী, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে মৃত ভোটার ও উল্লেখিত ভোটারের তথ্য না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদ এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় ও চলমান সরকারি কাজে কার্যাদেশ থাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আগামী ৫ থেকে ১১ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা