ছবি: সংগৃহীত
রাজনীতি

মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জ সদরের সাবেক ৫ বারের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাইর রোগমুক্তি কামনা ও আধারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. রহমত আলী রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

রোববার (৪ জানুয়ারি) বাদ জোহর সদর উপজেলা চরাঞ্চলে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আধারা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মমিন আলি মেম্বার, মো. লিটন মোল্লা, সৈয়দ দেওয়ান, মো. মজিবুর বেপারী, মো. সেলিম বেপারী, নিজাম মিজি।

মিলাদ মাহফিলের আয়োজন করেন জেলা যুবদলের সদস্য ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. বাবুল হোসেন, যুবদল নেতা দেলোয়ার হোসেন বেপারী, মো. বদু মাঝি, মো. মনজিল বেপারী, মো. পারভেজ হোসেন দেওয়ান, মো. মহিউদ্দিন বেপারী, মুক্তার হোসেন পাইক, আলমগীর হোসেন মিজি, ওয়ার্ড ছাত্রদল নেতা মো. ফরহাদ বেপারী, মো. রুসাদ বেপারী, মো. জিদান, রোহান বেপারী প্রমুখ।

পরে আড়াই হাজার নারী-পুরুষ ও কিশোরদের মাঝে তবারক হিসেবে খিচুরি বিতরণ করা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা