ছবি: সংগৃহীত
রাজনীতি

যশোর-৬ (কেশবপুর) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

রাজীব চৌধুরী, কেশবপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে ৫ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে এই আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন যশোর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আশেক হাসান।

মনোনয়নপত্রে বৈধ প্রার্থী ৩ জন হলেন— বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী এবং এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান।

বাতিল হয়েছে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র। এর মধ্যে রয়েছেন জি এম হাসান। তার মনোনয়ন ফরমের ২০ ও ২১ নম্বর অংশ ফাঁকা ছিল। এছাড়া অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকা এবং জাতীয় পার্টির দলীয় মনোনয়ন না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আরেকজন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী শহিদুল ইসলামের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা