ছবি: সংগৃহীত
রাজনীতি

নোয়াখালীতে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৫

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের বেশিরভাগই স্বতন্ত্র। তবে হেভিওয়েট কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি, তথ্যের অসঙ্গতি ও নির্বাচন বিধিমালা অনুযায়ী শর্ত পূরণ না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নোয়াখালীর ছয়টি আসনে ৮৮ জন প্রার্থীর মধ্যে ৬২ জন মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে যাচাই-বাছাই শেষে মোট বৈধ আবেদন পাওয়া গেছে ৪৭টি। এর মধ্যে বাতিলযোগ্য পাওয়া গেছে ১৫টি।

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ সমর্থক সূচক সঠিক না থাকায় বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে ঋণখেলাপির দায়ে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা