ছবি: সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন: সালাহউদ্দিন আহমদ

সান নিউজ অনলাইন

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি আসনে আগে থেকে মনোনীত বিকল্প প্রার্থীরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট তিনটি আসনে বিকল্প প্রার্থীদের মনোনয়ন কার্যকর থাকবে। ফলে তারা নির্বাচনে অংশ নেবেন।”

তিনি আরও জানান, খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে আগেই এসব আসনে বিকল্প প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। এর মধ্যে ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির মনোনয়ন পেয়েছেন।

নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “আইনের দৃষ্টিতে খালেদা জিয়ার মনোনয়নপত্র স্বাভাবিকভাবেই বাতিল হবে। তবে বিকল্প প্রার্থীদের মনোনয়ন বৈধ থাকায় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন স্থগিত বা বাতিলের কোনো আইনি সুযোগ নেই।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা