ছবি: সংগৃহীত
রাজনীতি

তারেক রহমানের ডাকে লন্ডনে বিএনপি নেতা সালাহউদ্দিন

সান নিউজ অনলাইন

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকেই যুক্তরাজ্যে গেছেন বলে বিএনপি সূত্রে জানা গেছে। তবে, কী কারণে তাকে সেখানে ডাকা হয়েছে, তা জানা যায়নি।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উনি (সালাহউদ্দিন আহমদ) দেশের বাইরে আছেন।

এর আগে, গত ২০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে যুক্তরাজ্য গিয়েছিলেন সালাহউদ্দিন আহমদ। লন্ডনে বড় মেয়ের বাসায় ছিলেন তিনি। সফরকালে বিএনপির আগামী দিনের রাজনীতি, আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন বলে জানা যায়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা