ছবি: সংগৃহীত
রাজনীতি

জামায়াতের প্রস্তুতি ও ‘নোট অব ডিসেন্ট’ ইস্যুতে বিএনপির আপত্তি স্পষ্ট করলেন রুমিন ফারহানা

সান নিউজ অনলাইন 

ঐকমত্য কমিশনের জুলাই সনদে একাধিক অসংগতি ও সংবিধান সংস্কার প্রক্রিয়ার বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। গণভোট আয়োজন, সংবিধান সংশোধন ও জামায়াতের নির্বাচনী প্রস্তুতি নিয়েও খোলাখুলি অবস্থান জানিয়েছেন তিনি।

ঐকমত্য কমিশনের জুলাই সনদ ও সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে বিএনপির আপত্তির কারণ ব্যাখ্যা করেছেন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, “আমাদের তিনটি জায়গায় ঘোরতর আপত্তি আছে। যেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেদিন পুরো ডকুমেন্টটি আমাদের দেওয়া হয়নি। পরবর্তীতে ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে একমত হয়েছিলাম, সেগুলোর প্রতিফলন মূল সনদে নেই।”

তিনি বলেন, সংবিধানের ৪(ক) ধারায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি অফিস ও আদালতে না রাখার প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছিল, কিন্তু সেটির প্রতিফলন সনদে দেখা যাচ্ছে না। একইভাবে সংবিধানের ১৫০ অনুচ্ছেদের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বাদ দেওয়ার বিষয়ে ঐকমত্য হলেও তা অন্তর্ভুক্ত হয়নি। “এই দুই বিষয়েই আমাদের মহাসচিব পরিষ্কারভাবে ব্যাখ্যা দিয়েছেন,” উল্লেখ করেন তিনি।

‘নোট অব ডিসেন্ট’ থেকে বিএনপি সরে আসবে কি না, এই প্রশ্নে রুমিন ফারহানা বলেন, বিএনপি এখনো তার অবস্থানে অটল। তবে কিছু মহল থেকে বলা হচ্ছে, জামায়াতের সঙ্গে সমঝোতার পর বিএনপি অবস্থান নরম করতে পারে। রুমিন ফারহানা তা নাকচ করে বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট। সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে যে ২৭০ দিনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, সেটি বিএনপি মেনে নিতে পারে না। কারণ, ঐকমত্য কমিশনে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।”

তিনি বলেন, “২৯০ দিনের মধ্যে কাজ শেষ না হলে সেটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে, এভাবে কোথাও কোনো সংবিধান সংস্কার হয় না। আপনি সুপ্রিম ল নিয়ে কথা বলছেন। যে আইনের সঙ্গে অন্য কোনো আইন, প্রজ্ঞাপন বা সংবিধানের অনুচ্ছেদ সাংঘর্ষিক হলে, সেটি বাতিল হয়ে যায়। এমন একটি আইনে পরিবর্তন আনতে হলে প্রক্রিয়া মেনে চলতেই হবে।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের সময় গণভোট আয়োজন করা হলে সেটি ডিসেম্বরের ১৭ তারিখের আগে সম্ভব নয়। নির্বাচন কমিশনের হিসেবে, এতে বাড়তি তিন হাজার কোটি টাকা খরচ হবে। তাই বিএনপি মনে করে, এখন গণভোটের প্রসঙ্গ তুলে নির্বাচন বিলম্বিত করা উচিত নয়।”

জামায়াতের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “আমাদের দেশে কোনো দলের এত আগে থেকে এত সংগঠিত প্রস্তুতি নেই, যতটা জামায়াতের আছে। তাদের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা আছে। তারা ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আবার আসর থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করছে। এটা তাদের কৌশল। কিন্তু এই প্রস্তুতি রেখে অন্য দলগুলোকে দোষারোপ করা বা নির্বাচন বিলম্বিত করার ফায়দা নেওয়া সঠিক নয়।”

রুমিন ফারহানা আরও বলেন, “এই মুহূর্তে বাংলাদেশ আর কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক অনিশ্চয়তা সহ্য করতে পারবে না। একটি নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো বিকল্প পথ দেশের পক্ষে সহনীয় নয়।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা