ছবি: সংগৃহীত
রাজনীতি

ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

জহিরুল হক মিলন, ফেনী

ফেনী-২ (সদর) সংসদীয় আসনে ১১ দল সমর্থিত প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকালে বাছাইয়ের নির্ধারিত সময়ে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা খান মঞ্জুকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এর আগে গত ২৯ ডিসেম্বর নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দেন মজিবুর রহমান মঞ্জু।

নতুন ধারার রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর অন্যতম প্রতিষ্ঠাতা মজিবুর রহমান মঞ্জুর গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর শর্শদী গ্রামে। বাংলাদেশের মহান বিজয়ের দিনে জন্ম নেওয়া মঞ্জুর বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। শৈশবে বাবাকে হারানো মঞ্জু বড় হয়েছেন সংগ্রামী মায়ের তত্ত্বাবধানে। ছয় ভাইবোনের সবাই সামাজিক ও পারিবারিকভাবে প্রতিষ্ঠিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া মঞ্জু চাকরিজীবন শুরু করেন একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে। পরে বহুল প্রচারিত দিগন্ত টিভির সঙ্গে যুক্ত হয়ে উপ-নির্বাহী পরিচালক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক মজিবুর রহমান মঞ্জু ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন কাউন্সিলর। তিনি বেশ কিছু কবিতা, গান ও নাটকের রচয়িতা। টিভি টকশোতে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ মঞ্জু ঐকমত্য কমিশনের একজন সক্রিয় অংশগ্রহণকারী এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যের একজন নেপথ্য কারিগর।

তিনি জুলাই সনদে স্বাক্ষরকারী ফেনীর একজন গর্বিত নাগরিক। জুলাই অভ্যুত্থানে অন্যতম প্রধান অংশীদার মঞ্জু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ও কারাভোগ করা একজন রাজনৈতিক নেতা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা