ছবি: সংগৃহীত
শিক্ষা

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

জহিরুল হক মিলন, ফেনী

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থীরা। জেলাজুড়ে প্রাথমিক স্তরে শতভাগ পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হলেও মাধ্যমিক ও দাখিল স্তরে চাহিদার অর্ধেকেরও কম বই পেয়েছে শিক্ষার্থীরা।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও মাদ্রাসা স্তরে পাঠ্যবইয়ের চাহিদা অনুযায়ী সরবরাহ এখনো বাকি থাকায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো সম্ভব হচ্ছে না। রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকায় এবার বই উৎসব হচ্ছে না। তবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। নতুন বছরের নতুন বই পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি।

জেলা শিক্ষা অফিসের দেওয়া তথ্যমতে, ফেনীতে মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থী ১ লাখ ৬৪ হাজার ১৮৫ জন এবং মাদ্রাসা স্তরে ১ লাখ ৫৪ হাজার ৩৫ জন। ২০২৬ শিক্ষাবর্ষে দাখিল স্তরে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বইয়ের মোট চাহিদা ৭ লাখ ৭৬ হাজার ৮৯০টি। এর বিপরীতে এখন পর্যন্ত এসেছে ১ লাখ ২৭ হাজার ৬৮০টি বই।

এছাড়া মাধ্যমিক স্তরে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বইয়ের মোট চাহিদা ১৩ লাখ ৫৩ হাজার ৫৫৫টি। এখন পর্যন্ত এসেছে ৩ লাখ ৮৪ হাজার ৭৬০টি বই।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক স্তরে জেলায় মোট বরাদ্দকৃত বইয়ের সংখ্যা ৫ লাখ ৬২ হাজার ৯২৮টি। চাহিদার শতভাগ বই ইতোমধ্যে জেলার ৫৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছেছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ বলেন, “এখন পর্যন্ত সবমিলিয়ে প্রায় ৬০ শতাংশ বই এসেছে। প্রতিদিনই বই আসছে। বছরের শুরুর দিনে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা শতভাগ বই পাবে না। চাহিদার শতভাগ বই কবে পাওয়া যাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা