ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ডায়াবেটিস বাড়ায় যেসব কাজ

লাইফস্টাইল ডেস্ক: ডায়াবেটিস বেড়ে যায় আমাদের নিজেদেরই কিছু কাজের কারণে। হয়তো জানতেও পারি না, প্রতিদিনের কিছু কাজ কীভাবে এর মাত্রা বাড়িয়ে দেয়। তাই এসব কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে।

আরও পড়ুন: উপুড় হয়ে ঘুমালে যা হয়

ডায়াবেটিস একবার দেখা দিলে, তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এর কারণে শরীরে আরও নানা ধরনের রোগ বাসা বাধেঁ এবং সেসব সামলানো মুশকিল হয়ে পড়ে।

শরীরে নিয়মের গন্ডগোল হলেই এই রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই এ সমস্যাকে বলা হয় মেটাবলিক ডিজর্ডার। মেটাবলিজম সিস্টেম খাবার হজমসহ অন্যান্য প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তাই এর প্রতি বিশেষ যত্নশীল হওয়া জরুরি।

আরও পড়ুন: জীবনসঙ্গীকে যেসব কথা বলা উচিত নয়

জীবনযাপনে অনিয়ম হলে মেটাবলিজমে এ গন্ডগোল দেখা দেয়।‌ এটি আসলে অনেকটা ঘড়ির মতো কাজ করে। মেটাবলিজমে গন্ডগোল হলে সেই ঘড়ি নষ্ট হয়ে যায়। জেনে নিন যেসব কাজ ডায়াবেটিস বাড়িয়ে দিতে পারে-

যেসব কাজ বা অভ্যাস ডায়াবেটিস বৃদ্ধির জন্য দায়ী, তার মধ্যে প্রথমেই রাত জাগা কথা বলেন বিশেষজ্ঞরা। রাত জেগে কাজ করা বা অবসর যাপন শরীরের পক্ষে কাজ করে না।অনেকেরই রাত জেগে কাজ করার বা মুভি দেখার অভ্যাস রয়েছে। এ অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ৬ খাবার

সেই সাথে রয়েছে খাওয়া-দাওয়ায় অনিয়মিত। একেকদিন একেক সময়ে খাবার খেলে হজমে সমস্যা সৃষ্টি হয়। এতে মেটাবলিজম প্রক্রিয়া ব্যাহত হয়। সেখান থেকে দেখা দিতে পারে ডায়াবেটিস।

অসময়ে খাবার খাওয়া আরেকটি ক্ষতিকর অভ্যাস। যখন যা মন চায় খেতে শুরু করলে একটা সময় তা আপনাকে বিপদে ফেলতে পারে। অসময়ে ভাজাপোড়া বা জাঙ্কফুড খেলে ডায়াবেটিসের আশঙ্কা থাকে। এতে অল্প বয়স থেকেই এ রোগের লক্ষণও দেখা দিতে থাকে। তাই এসব অভ্যাস থাকলে, তা বাদ দিন আজই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা