সংগৃহীত
লাইফস্টাইল

মচমচে ইলিশ ভাজার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: বেশিরভাগ বাঙালিরই ইলিশের নাম শুনলেই জিভে জল আসে। গরম ভাতের সাথে ইলিশ হলে আর কী চাই! । ইলিশ দিয়ে রান্না যেকোনো পদই অত্যন্ত সুস্বাদু। কারো পছন্দ ইলিশ ভাজা, কারো বা ঝোল। তবে যারা ভাজা পছন্দ করেন, তাদের জন্য রেসিপি দেওয়া যাক।

আরও পড়ুন: বেগুনের গুণ

চলুন জেনে নেওয়া যাক মচমচে ইলিশ ভাজার সঠিক রেসিপি-

তৈরি করতে যা লাগবে:

ইলিশ মাছের টুকরো ৬ পিস, আদার রস- ১ চা চামচ, লেবুর রস- ১ চা চামচ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, হলুদ গুঁড়া- সিকি চা চামচ, ময়দা- আধা কাপ, গোলমরিচ ভাঙা- আধা চা চামচ, সয়াসস- ১ চা চামচ, পেঁয়াজ কুচি- ১ কাপ, কাঁচামরিচ কুচি- ২-৩টি, তেল- পরিমাণমতো।

আরও পড়ুন: লাড্ডু তৈরির রেসিপি

যেভাবে তৈরি করবেন-

প্রথমে মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর তাতে লেবুর রস, আদার রস, হলুদ, লবণ ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখুন। তাতে সয়াসস দিন। আধা ঘণ্টা মাছ মাখিয়ে রাখার পর শুকনো ময়দায় গড়িয়ে নিতে হবে। এবার ৫-৬ মিনিট পর প্যানে তেল (সরিষার) দিয়ে মাছ ভেজে নিতে হবে। এবার ঐ তেলেই পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি ভেজে নিতে হবে। পরিবেশন পাত্রে মাছ রেখে উপরে ভাজা পেঁয়াজ ও কাঁচা মরিচ ছড়িয়ে দিলেই রেডি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা