সংগৃহীত
লাইফস্টাইল

নাগেট বানানোর রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: সব বয়সীদের কাছেই নাগেট অনেক পছন্দের একটি খাবার। বিশেষ করে শিশুরা নাগেট অনেক বেশি পছন্দ করে। তবে নাগেট সবাই ঠিকভাবে তৈরি করতে পারে না। ভুলভাল রেসিপিতে তৈরি করলে স্বাভাবিকভাবেই তা খেতে ভালো লাগে না। চলুন জেনে নেওয়া যাক নাগেট তৈরির রেসিপি-

আরও পড়ুন: দুশ্চিন্তা দূর করার সহজ উপায়

তৈরি করতে যা যা লাগবে:

চিকেন কিমা- ১ কাপ, গোলমরিচ গুঁড়া- ১/৪ চা চামচ, মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ, জিঞ্জার পাউডার- ১/২ চা চামচ, গার্লিক পাউডার- ১/২ চা চামচ, সাদা সরিষা গুঁড়া- ১/৪ চা চামচ, লবণ- স্বাদমতো, ভিনেগার- ১/৪ চা চামচ, সয়াসস- ১/২ চা চামচ।

কোটিং-এর জন্য যা লাগবে:

ব্যাটারের উপকরণ, ময়দা- ১/৩ কাপ, কর্নস্টার্চ- ৩ টেবিল চামচ, ডিম- ১টি, লবণ- সামান্য, গোলমরিচ- ১ চিমটি, পানি- পরিমাণমতো।

আরও পড়ুন: মিষ্টি আলুর পায়েসের রেসিপি

শুকনা উপকরণ:

ব্রেডক্রাম- ১/২ কাপ, ভাজার জন্য তেল- (পরিমাণমতো)।

যেভাবে তৈরি করবেন:

চিকেন কিমার সঙ্গে জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, সাদা সরিষা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ভিনেগার ও সয়া সস মিশিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিতে হবে। ৩০ মিনিট পর চিকেন কিমা নিয়ে ১০-১২ ভাগ করতে হবে। হাতে অল্প তেল মেখে সবগুলো ভাগকে হাতের সাহায্যে নাগেটের আকার দিতে হবে। এরপর একটি বাটিতে ময়দা, কর্নস্টার্চ, ডিম, সামান্য লবণ ও গোলমরিচ নিয়ে এতে পরিমাণমতো পানি মিশিয়ে মোটামুটি ঘন একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। আলাদা একটি প্লেটে ব্রেডক্রাম নিতে হবে।

এবার নাগেটগুলো প্রথমে ব্যাটারে ডুবিয়ে নিয়ে এরপর ব্রেডক্রামে গড়িয়ে নিতে হবে। সব নাগেট এভাবে ব্যাটারে ও ব্রেডক্রামে গড়িয়ে নিয়ে ফ্রিজে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে নাগেটের গায়ে সুন্দর করে ব্রেডক্রাম সেট হয়। এবার পাত্রে তেল নিয়ে চুলায় গরম হতে দিতে হবে। তেল গরম হলে চুলার আঁচ মাঝারি করে দিয়ে নাগেটগুলো ডুবো তেলে ছেড়ে দিতে হবে। নাগেটগুলো অল্প আঁচে বেশ সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরেও ভালোভাবে সেদ্ধ হয়। তেলে না ভাজতে চাইলে ইলেকট্রিক ওভেনেও নাগেট বেক করে নিতে পারেন। এরপর গরম গরম পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা