লাইফস্টাইল

এসি ব্যবহারের আগে যা করা জরুরি

লাইফস্টাইল ডেস্ক : বর্তমানে বিভিন্ন অফিস থেকে শুরু করে প্রায় ঘরে ঘরেই এসির ব্যবহার চলছে।

আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

একটানা অনেকদিন এসি বন্ধ থাকার পর ব্যবহারের আগে অবশ্যই এর রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। না হলে বিপদ ঘটতে পারে।

অনেকেই জানেন না, দীর্ঘদিন এসি অপরিষ্কার রাখলে বা এর সঠিক রক্ষণাবেক্ষণ করা না হলো বিদ্যুৎ বিল বাড়ে। এছাড়া দুর্ঘটনা ঘটার সম্ভবনা তো আছেই।

আরও পড়ুন: ফের শক্তিশালী ভূমিকম্প তুরস্ক-সিরিয়া

জেনে নিন এসি রক্ষণাবেক্ষণের জন্য যা করা জরুরি-

(১) এয়ার ফিল্টার ধুয়ে পরিষ্কার করুন :

এয়ার ফিল্টার নোংরা হলে এসির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এছাড়া ঘরের বাতাসের গুণমানকেও প্রভাবিত করে। এয়ার ফিল্টার ময়লা ও ধূলিকণা প্রবেশ করতেও বাধা দেয়। তাই এসির এয়ার ফিল্টার নোংরা হলে বা এতে ধুলা জমলে সাথে সাথে তা ধুয়ে পরিষ্কার করে নিন।

আরও পড়ুন: হজ পালনে ৪ শর্ত দিল সৌদি

(২) কুণ্ডলী পরিষ্কার করুন :

শীতাতপ নিয়ন্ত্রক কয়েলগুলো হিমকে তাপ শোষণ করে ঘরকে শীতল রাখে। ধূলিকণা কয়েলের তাপ শোষণ ক্ষমতা কমিয়ে দেয়। এতে ঘরের তাপমাত্রা বজায় রাখতে শীতাতপ নিয়ন্ত্রণ ইউনিটকে আরও বেশি শক্তি খরচ করতে হয়। তাই নিয়মিত এসির কয়েল পরিষ্কার রাখুন।

(৩) কনডেন্সার ইউনিট ফ্যান পরীক্ষা করুন :

কনডেন্সার ইউনিট ফ্যান এসির রেফ্রিজারেন্ট গ্যাসকে ঠান্ডা করে। তবে ঠিকমতো কাজ না করলে এসি ঘরকে ঠান্ডা করবে না। এছাড়া যদি এসি থেকে অদ্ভুত শব্দ হয়, তাহলে বুঝবেন কনডেন্সার ইউনিটের ফ্যান ঠিকমতো কাজ করছে না।

আরও পড়ুন: মহান একুশে ফেব্রুয়ারি, অনুপ্রেরণার উৎস

(৪) ড্রেন চেক করুন :

অনেক সময় এসির ড্রেন আটকে যাওয়ার কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে দ্রুত মেকানিক ডেকে এটি ঠিক করুন।

(৫) নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন :

এসি দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ও বিদ্যুৎ বিল কমাতে, এসির নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। নিয়মিত রক্ষণাবেক্ষণে এসি ভালো থাকে এবং আরও টেকসই হয়।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা