লাইফস্টাইল

প্রাক্তনকে মনে পড়লে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক : বিয়ের পরও প্রাক্তনের কথা মনে পড়ে অনেকের। পুরোনো সবকিছু হঠাৎ করেই ভুলে যাওয়া সম্ভব নয়। প্রেম ভেঙে গেলেও কিছু মধুর স্মৃতি ক্ষণে ক্ষণে ফিরে আসতে পারে।

আরও পড়ুন : সংক্রমণের শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

মনের উপর আমাদের নিয়ন্ত্রণ খুবই কম। তাই সতর্ক থাকতে হবে এমন কোনও কাজ করা যাবে না যা জীবন তছনছ করে দিতে পারে।

যেহেতু অন্য একজনের সাথে আপনার জীবনে জড়িয়ে গেছে। তাই অতীতকে মুছে ফেলাই উত্তম।

আরও পড়ুন : আরও ১০ হাসপাতালে ভর্তি

জেনে নিন বিয়ের পর প্রাক্তনকে কথা মনে পড়লে আপনার করণীয়-

(১) স্ত্রীকে ভালোবাসুন :

যা ছেড়ে এসেছেন সেদিকে আর ফিরে তাকানোর প্রয়োজন নেই। হারানো সময় কখনো ফিরে আসে না। বিয়ের পরে আপনার স্ত্রীই এখন আপনার ভালোবাসা।আপনি ও আপনার স্ত্রী দুজনে পরস্পরের জন্য রয়েছেন। বাকি জীবনের সুখ এবং দুঃখের সবটুকু আপনাদের দুজনের। সেখানে অন্য কোনো নারীর স্থান নেই। পুরোনো প্রেমিকা এখন আপনার জন্য কেবলই পরনারী। এভাবে ভাবলে পুরোনো সবকিছু ভুলে যাওয়া সহজ হবে।

(২) একসাথে সময় কাটান :

স্ত্রীর সাথে বেশি বেশি সময় কাটান। এতে দুজনের মধ্যে মধুর স্মৃতি তৈরি হবে। এতে দুজন দুজনকে বুঝতে পারাও সহজ হবে। এক সাথে খাবার খাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়ার অভ্যাস করুন। পরস্পরের প্রতি নির্ভরশীল ও আস্থাশীল থাকুন। মন খুলে গল্প করুন। দুজনে একসাথে ভালো থাকার প্রতীজ্ঞা করুন। এতে আর পুরোনো কেউ এসে জীবনে আসতে পারবে না।

আরও পড়ুন : আরও ১৫ জনের করোনা শনাক্ত

(৩) মনের সাথে জোর করবেন না :

সময় সবকিছু ভুলিয়ে দিতে পারে। তাই প্রাক্তনের কথা হঠাৎ মনে পড়লে মনের ওপর জোর করবেন না। মনের ওপর জোর করলে আরও বেশি মনে পড়বে। তাই স্বাভাবিক থাকুন। ভুলতে চাওয়ার জন্য আলাদা করে মনে করার দরকার নেই। এক সময় সব স্মৃতি এমনিতেই ফিকে হয়ে যাবে।

(৪) ব্যস্ত থাকুন :

অলস সময় কাটালে আপনার মাথায় নানা অপ্রয়োজনীয় বিষয় ঘুরে বেড়াবে। তাই কোনো না কোনো কাজের মধ্যে থেকে নিজেকে ব্যস্ত রাখুন এতে মাথায় কোনো বাড়তি চিন্তা আসার সুযোগ থাকবে না। কাজের পাশাপাশি পরিবারের সদস্যদের সময় দিন। এতে প্রাক্তনের স্মৃতি দূরে সরে যাবে।

(৫) বর্তমানই সব :

যে গেছে, সে অতীত হয়েই চলে গেছে। পুরোনো দিনগুলোকে আর ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। এতে আপনার বর্তমান জীবন ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান ও আগামীর দিনগুলো সুন্দর করুন। আপনার নিজের মানুষ অর্থাৎ আপনার স্ত্রীকে সবটুকু ভালোবাসা ও মনোযোগ দিন। তাতেই ভালো থাকবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা