ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

তিন অবস্থায় খেজুর খাওয়া যাবে না

লাইফস্টাইল ডেস্ক : সুস্বাদু মিষ্টি ফল খেজুর। মরুভূমির এ ফলের উপকারিতাও অনেক। যা কম-বেশি সবারই জানা। খেজুরের মধ্যে থাকা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। সেইসঙ্গে এই ফলে থাকে প্রচুর কার্বোহাইড্রেট যা দ্রুত শক্তি দিতে কাজ করে।

আরও পড়ুন : ভালোবাসার যত উপকারিতা

খেজুরে রয়েছে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন, ভিটামিন বি৬ এবং প্রচুর ফাইবার। প্রতি ১০০ গ্রাম খেজুরে কার্বোহাইড্রেট থাকে ৭৫ গ্রাম।

পুষ্টিকর এই ফলেরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। এটি অতিরিক্ত খেলে পেট ব্যথা ও অ্যালার্জি হতে পারে। গবেষণায় উঠে এসেছে, অতিরিক্ত খেজুর খেলে শরীরে রক্তে শর্করার পরিমাণ কমে যায়।

কোন কোন অবস্থায় খেজুর খাওয়া যাবে না :

আরও পড়ুন : পহেলা ফাল্গুন আজ

অ্যালার্জি থাকলে :

WebMD-এর তথ্য বলছে, অতিরিক্ত খেজুর খেয়ে ফেললে কারও কারও ক্ষেত্রে দেখা দিতে পারে অ্যালার্জি। অপরদিকে, খেজুরে অতিরিক্ত সালফাইড থাকার কারণেও অ্যালার্জি হতে পারে। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত খেজুর খাওয়ার পরে চোখে চুলকানি, অতিরিক্ত পানি পড়া এবং লাল হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়তে হতে পারে। তাই যদি দেখেন যে খেজুর খাওয়ার পর অ্যালার্জি দেখা দিয়েছে তবে তা বাদ দিতে হবে।

আরও পড়ুন : ক্রাশকে আকৃষ্ট করার ১০ কৌশল

ওজন কমাতে :

দুটি শুকনো খেজুরে থাকে ১১০ ক্যালোরি, এমনটাই জানাচ্ছে WebMD। এটি শরীরে তাৎক্ষণিক শক্তি দেয়। তবে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য খেজুর উপকারী ফল নয়। যারা ওজন কমাতে চান তাদের খাবারের তালিকা থেকে খেজুর বাদ দেওয়াই ভালো। খেজুরের বদলে অন্যান্য শুকনো ফল খান। তাতে একই সংখ্যক পুষ্টিকর উপাদান পেতে পারেন, তবে অনেক ক্যালোরি থাকবে না।

আরও পড়ুন : চুম্বনের স্বাস্থ্য উপকারিতা

কম ব্লাড সুগার :

আমেরিকান ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন অর্থাৎ NCBI-এর গবেষণা অনুসারে, অতিরিক্ত খেজুর খেলে তা হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ বাড়িয়ে দেয়। এর মানে হলো, রক্তে শর্করার পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম থাকা। গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে অনেকে অভিযোগ করেছেন যে, খেজুর খাওয়ার পরপরই তারা অস্বস্তি এবং বদহজম অনুভব করতে শুরু করেন। বিষয়টি তদন্ত করে দেখা যায় যে এটি রক্তে শর্করার মাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছে। সেইসঙ্গে তাদের ঘুমের অভাবও দেখা দেয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মডেল শ্রদ্ধা দুবে। তবে ক্...

ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা