সংগৃহীত ছবি
রাজনীতি

পুরোনো সংবিধান ও শাসন রেখে নতুন দেশ গঠন সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক: দেশের পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন দেশ বিনির্মাণ সম্ভব নয় বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন দলীয় নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: কমলো এলপিজির দাম

আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন দেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন করেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয়।

এর আগে, সকাল ৭.৪০ মি. গাড়ি বহর নিয়ে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। এ সময় ৭১-এর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করেন তারা।

সাংবাদিকদের সাথে আলাপকালে নাহিদ বলেন, দেশের নতুন দল জাতীয় নাগরিক কমিটির প্রথম কর্মসূচি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি। আজ থেকে আমাদের একটি আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি।

আমাদের এই ভূখণ্ডে জনপদে লড়াইয়ের ইতিহাস রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৪৭ সালে দেশের আজাদি লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। এ সকল লড়াইয়ের আকাঙ্ক্ষা ধারণ করেই আমরা নতুন দেশের বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে। আমরা বলেছি, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও, আমাদের সার্বভৌমত্ব তা বার বার হুমকির মুখে পড়েছে। আমাদের গণতান্ত্রিক প্রচেষ্টাগুলো বার বার ভেঙে পড়েছে। আমরা দেশে একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি এক দলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিলো। আমরা বলেছি, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে। তার জন্য নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন: সাত কলেজের দায়িত্ব পাচ্ছে ইউজিসি

এ সময় দলের কার্যক্রম নিয়ে তিনি বলেন, এনসিপির প্রথম লক্ষ্য হচ্ছে সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃতি করা। দেশের তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যে ধরনের শর্ত পূরণ করতে হয় সেই গুলো পূরণ করা। দ্রুত সময়ের মধ্যে তা পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রমে এগোবো। এই মাসের মধ্যে আমরা গঠনতন্ত্রের প্রণয়নের কাজটি শুরু করব।

গত বছর জুলাইয়ে গণহত্যাকারীদের বিচার চেয়ে এনসিপির আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানে যে ধরনের গণহত্যা হয়েছে, আমরা সেই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যেই কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আ’লীগের রাজনীতির ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এই গণঅভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিলো যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং গত ১৫ বছর জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে।

অর্ন্তবর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যেই আ’লীগের বিচার বাংলার মানুষ দেখতে চায় এবং বিচারের পরে সংস্কার কার্যক্রম জাতীয় ঐকমতের যেই কমিশন রয়েছে তা দ্রুত সংলাপে গিয়ে আমাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় স্মৃতিসৌধে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন ও আরিফুল আবীদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা নিভা, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহসহ দলের অন্য নেতাকর্মীরাও ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা