লাইফস্টাইল

ডিমের কোফতা কারি

সান নিউজ ডেস্ক: ডিম দিয়ে তৈরি করা যায় বাহারি সব পদ। ডিম খেতে ছোট-বড় সবাই পছন্দ করেন। ডিমের সুস্বাদু এক পদ হলো কোফতা কারি। বাড়িতে হঠাৎ অতিথি এলে কিংবা বিশেষ কোনো আয়োজনে ঝটপট তৈরি করতে পারেন সুস্বাদু এই পদ। ডিমের কোফতা কারি পরিবেশন করতে পারবেন পোলাও, খিচুড়ি, বিরিয়ানি কিংবা গরম ভাতের সঙ্গে। খুব সহজে ঘরেই রাঁধতে পারেন এই পদ। জেনে নিন রেসিপি-

আরও পড়ুন: ক্যাসুনাট সালাদের রেসিপি

উপকরণ

১. ডিম- ৬টি

২. তেল- ১ কাপ

৩. কিমা- ১/২ কেজি

৪. জিরা বাটা- ২চা চামচ

৫. মরিচ বাটা- ১ টেবিল চামচ

৬. ধনিয়া বাটা- ২ চা চামচ

৭. গোল মরিচ বাটা- ১/২ চা চামচ

৮. হলুদ বাটা- ১/২ চা চামচ

৯. গরম মসলা বাটা- ১/২ চা চামচ

১০. লবণ- ২ চা চামচ

১১. দই- ১/৪ কাপ

১২. তেজপাতা- ১টি

১৩. পাউরুটি স্লাইস- ২টি

১৪. পেঁয়াজ বেরেস্তা- ১/২ চা চামচ।

আরও পড়ুন: চিকেন রেজালা

পদ্ধতি

পাঁচটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। মাংস মিহি কিমা করুন। ১ চা চামচ মরিচ বাটা, ১/৪ চা চামচ গোল মরিচ, বাটা গরম মসলা, ১ চা চামচ লবণ ও ২টেবিল চামচ দই দিয়ে কিমা মাখান। পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে পানি নিংড়ে নিন। কিমার সঙ্গে বাকি একটি ডিম ও পাউরুটি মেশান।

কিমা পাঁচ ভাগ করুন। কিমার ভেতরে সেদ্ধ ডিম দিয়ে সুন্দর করে ডিমের আকারে কোফতা করুন। কোফতাগুলো ডুবো তেলে ভেজে নিন। ভাজা তেলে বাকি মসলা দিয়ে কষান। ভাজা কোফতা, পেঁয়াজ বেরেস্তা ও দই দিন। মৃদু আঁচে রান্না করুন। তেল ভেসে উঠলে নামিয়ে নিন। কোফতা লম্বায় দুই টুকরা করে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা