লাইফস্টাইল

নিরামিষ রান্নার রেসিপি

সান নিউজ ডেস্ক: বাজারে শীতকালীন নানা সতেজ শাক-সবজিতে ভরপুর। পুষ্টিগুণে শীতের সবজির জুড়ি নেই। সবুজ শাক সবজি স্বাস্থের অনেক উপকারি। শুধু শীতেই নয় বরং সব মৌসুমেই মেলে নানা ধরনের সবজি। শরীর সুস্থ রাখতে সবজির ভূমিকা অনস্বীকার্য। ওজন কমানো ও বিভিন্ন রোগব্যাধি থেকে বাঁচতে প্রতিদিনের খাবারে সবজি রাখতেই হবে।

একেকজন সবজির ভিন্ন ভিন্ন পদ খেতে পছন্দ করেন। তবে এক সবজির পুষ্টিগুণের সঙ্গে অন্যটির মিল নেই। এ কারণে বিভিন্ন ধরনের সবজি একসঙ্গে রান্না করে সব ধরনের পুষ্টি পেতে পারেন। এজন্য তৈরি করতে পারেন নিরামিষ। স্বাদ আরও বাড়াতে এর সঙ্গে মেশাতে পারেন কুমড়ার বড়ি। জেনে নিন এই নিরামিষের সহজ রেসিপি-

আরও পড়ুন: ইলিশের ঝাল কষা

উপকরণ

১. শিম ১০০ গ্রাম
২. আলু ২টি
৩. বেগুন ১টি
৪. কুমড়া বড়ি ৪-৫টি
৫. কালোজিরা আধা চা চামচ
৬. আদা বাটা ১ চা চামচ
৭. কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
৮. লবণ স্বাদমতো
৯. হলুদ গুঁড়া আধা চা চামচ
১০. জিরার গুঁড়া আধা চা চামচ
১১. ধনেপাতা কুচি পরিমাণমতো ও
১২. সরিষার তেল পরিমাণমতো

আরও পড়ুন: কই মাছের দোপেঁয়াজা

পদ্ধতি

প্রথমে শিম ধুয়ে কেটে নিন। চাইলে আস্তও রান্না করতে পারেন। এরপর বেগুন ও আলু কেটে নিতে হবে। প্যানে এবার তেল গরম করে কুমড়া বড়ি ভেজে নিন। তারপর ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুন ভেজে তুলে নিতে হবে।

তারপর আরও কিছুটা তেল দিয়ে কালোজিরা ফোড়ন দিয়ে নিন। তারপর কেটে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করুন। এরপর শিমগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে।

এরপর আদা বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ, হলুদ গুঁড়া ও জিরার গুঁড়া মিশিয়ে দিন। এরপর সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু সেদ্ধ হয়ে এলে ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এরপর বেগুন ও বড়ি দিয়ে আবারও ৫ মিনিট রান্না করুন।

সবশেষে ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে শিম-আলু-বেগুনের নিরামিষ তরকারি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা