ছবি- সংগৃহিত
লাইফস্টাইল

ঘরোয়া পদ্ধতিতে কুলফি মালাই তৈরির রেসিপি 

লাইফস্টাইল ডেস্ক: দেখতে দেখতে চলে গেছে শীতকাল। ইতিমধ্যেই গরমে জীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে। আর এই গরমে আমরা স্বীয় চাই সব সময় ঠান্ডা খাবার।

তবে সব সময় তৃপ্তি মিটানোর জন্য বাইরে থেকে খাবার কিনে আনা সম্বব হয় না। তাই বলে কি কোনো কিছু বন্ধ থাকবে? মোটেও না। ঝটপট ঘরেই বানিয়ে নিন ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই বা আইসক্রিম।

চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণ: দুধ ৫০০ গ্রাম, ফ্রেশ ক্রিম আধা কাপ, কনডেন্স মিল্ক আধা কাপ, যে কোনো ফলের রস ১ কাপ, চিনি আধা কাপ (স্বাদ মতো),জাফরান সামান্য, আইস পাউডার ১ চা চামচ, পেস্তা বাদাম কুচি ১ টেবিল চামচ ও কাজু বাদাম কুঁচি ১ টেবিল চামচ।

আরও পড়ুন: চিকেন রোস্ট

পদ্ধতি: প্রথমে অল্প আঁচে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এরপর ফ্রেশ ক্রিম ও কনডেন্স মিল্ক দিয়ে আরও ৫ মিনিট রাখুন। খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিন।

এরপর দুধ ঠান্ডা করে জাফরান, ফলের রস ও চিনি দিয়ে বিট করুন। চাইলে ফলের রসের বদলে মেশাতে পারেন যে কোনো ফ্লেভার।

কুলফির মিশ্রণে বাদাম কুঁচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চাইলে মিক্সারে ৩০ সেকেন্ড বিট করে নিতে পারেন।

কুলফি তৈরির এবার পছন্দসই আকৃতির বক্স নিন। এতে মিশ্রণ ঢেলে ডিপ ফ্রিজে রাখুন। ৬ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন ঘরে তৈরি মজাদার কুলফি মালাই।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা