লাইফস্টাইল

ডিম ভাপা

সান নিউজ ডেস্ক: ডিমভাজি বা ডিমসিদ্ধ খেতে খেতে রুচি চলে গেলে, এখনই তৈরি করুন ডিম ভাপা। ভিন্ন স্বাদের এই ডিম ভাপা যেভাবে তৈরি করা হয়।

উপকরণ:

১. ডিম চারটি

২. আদা,রসুন বাটা এক টেবিল চামচ

৩.তেল তিন টেবিল চামচ

৪.চিনি আধা চা চামচ

৫.মরিচ গুঁড়া এক চা চামচ

৬.কাঁচামরিচ চারটা

৭.নারকেলের দুধ এক কাপ

৮.পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ

৯.জিরা গুঁড়া আধা চা চামচ

১০.তেজপাতা একটি

১১.দারুচিনি একটি

১২.এলাচ একটি

১৩.লবণ স্বাদমতো

প্রণালি:

ডিম, লবণ ও অল্প মরিচ গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। একটি হিট প্রুফ বাটিতে তেল ব্রাশ করে মিশ্রণটি ঢেলে দিন। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পানি দিন। এবার ওই পানির পাত্রের মধ্যে ডিমের বাটি বসিয়ে ১০-১২ মিনিট ডিম সেদ্ধ করে নিন। সেদ্ধ ডিম বরফি আকারে কেটে নিন। এখন প্যানে তেল গরম করে দারুচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ ও আদা রসুন বাটা দিয়ে কষাতে থাকুন। এখন মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিয়ে নাড়াচাড়া করে নারকেলের দুধ দিয়ে আরেকটু কষিয়ে নিন। কষানো হলে সামান্য পানি দিন। পানি ফুটতে শুরু করলে এতে ডিমের টুকরা ও চিনি দিয়ে ১০ মিনিট রান্না করুন। হয়ে গেলে ১০ মিনিট পর নামিয়ে নিন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা