ফালুদা
লাইফস্টাইল

মজাদার ফালুদা তৈরির রেসিপি

সান নিউজ ডেস্ক: এখন প্রচন্ড গরম। এই গরমে ঠান্ডা ফালুদা খুবই প্রশান্তি দায়ক। আর তা যদি হয় ঘরে তৈরি, তাহলে তো কথাই নেই! সবারই পছন্দের এক ডেজার্ট হলো ফালুদা। স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. নুডলস পরিমাণমতো
২. আইসক্রিম ইচ্ছেমতো
৩. বেসিল সিড ২ টেবিল চামচ (৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে)
৪. আপেল, আঙুর, নাশপাতি কুচি করে কাটা
৫. ড্রাই ফ্রুটস পরিমাণমতো
৬. জেলেটিন হরেক রঙের
৭. আগার-আগার ২ টেবিল চামচ
৮. দুধ ১ কাপ
৯. চিনি ২ চা চামচ ও
১০. ভ্যানিলা অ্যাসেন্স ২-৩ ফোঁটা।

পদ্ধতি

* প্রথমে ফালুদা নুডলস গরম পানিতে ফুড কালার দিয়ে সেদ্ধ করে নিন। জেলি তৈরি করতে এক কাপ পানিতে আগার-আগার মিশিয়ে ফুটিয়ে নিন। রেডিমেড জেলিও ব্যবহার করতে পারেন।

* দুটি ছোট বাটিতে পছন্দমত ফুড কালার দিয়ে আগার-আগার মেশানো পানি রেখে ঠান্ডা করে নিন। তারপর ফ্রিজে রাখুন আধা ঘণ্টার জন্য। তৈরি হয়ে যাবে জেলি।

* এবার এক কাপ দুধে চিনি ও ভ্যানিলা অ্যাসেন্স ফুটিয়ে ১/৪ কাপ করে রাবরি বানিয়ে নিন। এবার যে পাত্রে ফালুদা পরিবেশন করবেন তাতে কিছুটা রুহ আফজা সিরাপ নিয়ে সাজিয়ে নিন।

* এরপর একে একে ভেজানো বেসিল সিড, নুডুলস, রাবরি, ফল কুচি, জেলি, ড্রাই ফ্রুটস ও আইসক্রিম দিয়ে একটি লেয়ার তৈরি করুন।

* এভাবে ২-৩টি লেয়ার করে নিন। ব্যাস তৈরি হয়ে গেল ফালুদা। এবার ফিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করেন মজাদার ফালুদা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা