বিফ আফগানি পোলাও
লাইফস্টাইল

বিফ আফগানি পোলাও

সান নিউজ ডেস্ক: পোলাও কমবেশি সবাই পছন্দ করেন। অনেকে বিভিন্ন রকমভাবে পোলাও রান্না করে থাকেন। একেক ধরনের আবার একেক নাম, স্বাদেও থাকে ভিন্নতা। সহজ এবং সুস্বাদু কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন আফগানি পোলাও। গরুর মাংস, জাফরান, পোলাওয়ের চাল, ঘি, গাজর ও নানা পদের মসলা দিয়ে তৈরি এই পোলাও খেতে দারুণ সুস্বাদু। জেনে নেওয়া যাক বিফ আফগানি পোলাও তৈরির রেসিপি-

উপকরণ

১. গরুর মাংস কুচানো- ৫০০ গ্রাম

২. পেঁয়াজ কুচি- ২টি

৩. জাফরান- সামান্য

৪. টমেটো সস- ২ টেবিল চামচ

৫. ভাজা জিরা গুঁড়া- ১ টেবিল চামচ

৬. ভাজা ধনে গুঁড়া- ১ টেবিল চামচ

৭. কাজুবাদাম বাটা- ২ টেবিল চামচ

৮. গরম মসলা- ১ চা চামচ

৯. আদা-রসুন-কাঁচা মরিচ বাটা- ২ টেবিল চামচ

১০. বাসমতি চাল- ২ কাপ

১১. গাজর চিকন কুচি করে কাটা- আধা কাপ

১২. নারিকেলের দুধ- দেড় কাপ

১৩. লবণ- স্বাদমতো

১৪. তেল- ১ কাপ

১৫. ঘি- আধা কাপ।

পদ্ধতি

* তেল ও ঘি মিশিয়ে হালকা করে গাজর ভেজে নিন। চাল আধা সিদ্ধ করে মাড় ঝরিয়ে নিন। চালের সঙ্গে নারিকেলের দুধ ও লবণ দিয়ে রান্না করুন। ঝরঝরে ভাত হতে হবে। আদা, রসুন, কাঁচা মরিচ, কাজুবাদাম বাটা, গরম মসলা ও লবণ দিয়ে মাংস মেখে রাখুন। তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে ঠান্ডা হলে হাত দিয়ে গুঁড়িয়ে নিন।

* একই তেলে মাখানো মাংস ভেজে নিন। দুই টেবিল চামচ তেল গরম করে মাংসের জন্য বাটা মসলা কষিয়ে নিন। কষানো হলে ভাজা মাংস, ভাজা পেঁয়াজের গুঁড়া, টমেটো সস, জাফরান ও পানি দিন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে তেল বেরিয়ে আসবে।

* পরিবেশনের পাত্রে পোলাও রেখে মাংস ওপরে ঢেলে দিন। এর ওপর গাজর ছড়িয়ে দিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা