লাইফস্টাইল

সর্ষে ইলিশ

সান নিউজ ডেস্ক : ইলিশ মাছ পছন্দ করেনা এমন মানুষ এই বাংলায় পাওয়া বিরল। যেভাবেই রান্না করেননা কেন ইলিশ মাছের তরকারি শুনলেই জিভে জল চলে আসে। তাই আজকে আমরা সর্ষে ভুনায় ইলিশ এর রেসিপি নিয়ে এসেছি।

উপকরণ :

ইলিশ মাছ-১০ টুকরা

সর্ষে বাটা- ১/৪ কাপ

পেঁয়াজ বাটা- ১/৩ কাপ

রসুন বাটা- ১/২ চা চামচ

আদা বাটা- ১/২ চা চামচ

সরিষার তেল- ১/২ কাপ

কাঁচামরিচ বাটা- ১. ১/২ চা চামচ

আস্ত কাঁচামরিচ ১০/১২টি

হলুদ ১ চা চামচ

লবণ স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী:

প্রথমে একটি ফ্রাইপ্যানে তেল নিতে হবে। তেল গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ বাদামি রঙ ধরতে শুরু করলে একে একে আদা বাটা, রসুন বাটা, মরিচ ও হলুদ গুড়া সামান্য পানি মিশিয়ে ভাজতে হবে। এবার এতে সর্ষে বাটা, লবণ ও পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে মসলার ওপর মাছ গুলো দিয়ে দিতে হবে। এবার অল্প পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। মাছগুলো সেদ্ধ হয়ে আসলে কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিতে হবে। পানি শুকিয়ে তেল উঠে এলে নামিয়ে নিতে হবে এবং গরম গরম পরিবেশন করুন মজাদার সরষে ইলিশ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা