জাতীয়

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে মুরগির বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। অন্যদিকে ডিমের দাম কমে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

আজ শুক্রবার রাজধানীর কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহখানেক আগে ১৭০ থেকে ১৮০ টাকার মধ্যে পাওয়া যেত। একই সময়ে সোনালি মুরগির দামও বেড়ে কেজিপ্রতি ৩৩০ থেকে ৩৫০ টাকায় উঠেছে।

ব্যবসায়ীরা বলছেন, খামার পর্যায়ে সরবরাহ কমে যাওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং পোল্ট্রি খাদ্যের দাম বাড়ার কারণে মুরগির বাজারে চাপ তৈরি হয়েছে। এসব কারণে পাইকারি বাজারে দাম বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে খুচরা বিক্রিতে।

অন্যদিকে ডিমের বাজারে বিপরীত চিত্র দেখা গেছে। পর্যাপ্ত সরবরাহ এবং তুলনামূলক কম চাহিদার কারণে গত সপ্তাহের তুলনায় ফার্মের ডিমের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি ডজন ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও কিছু পাড়া-মহল্লার দোকানে এখনো ১৫০ টাকার আশপাশে দাম রাখা হচ্ছে।

ডিম ব্যবসায়ীদের মতে, বাজার তদারকি বৃদ্ধি এবং সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নিম্নমুখী হয়েছে। ছুটির সময় ক্রেতা কম থাকায় বাজারে ডিমের মজুতও বেড়েছে, ফলে বিক্রেতারা দাম কমাতে বাধ্য হচ্ছেন। তারা ধারণা করছেন, আগামী কয়েক দিনেও এ ধারা অব্যাহত থাকতে পারে।

এদিকে আবহাওয়ায় শীতের আগমনী বার্তা পুরোপুরি না এলেও বাজারে শীতকালীন সবজির উপস্থিতি বাড়তে শুরু করেছে। ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিম ইতোমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে। মৌসুমের শুরু হওয়ায় এসব সবজির দাম এখনো তুলনামূলক বেশি। একটি ফুলকপি ৪০ থেকে ৬০ টাকা এবং আকারভেদে বাঁধাকপি ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন শিমের কেজি ১২০ থেকে ১৬০ টাকা এবং মুলা ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে।

তবে বাজারে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে এসব সবজির দাম ধীরে ধীরে কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা। একই সঙ্গে ক্রেতা কম থাকায় আগের মৌসুমের বেশ কয়েকটি সবজির দামও কিছুটা নেমেছে। বেগুন, পটল, ঢ্যাঁড়স, করলা, ঝিঙা, চিচিঙ্গা ও বরবটির মতো সবজি বর্তমানে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে।

অন্যদিকে চাল, ডাল ও ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপণ্যের বাজারে গত এক সপ্তাহে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। এসব পণ্য এখনো উচ্চমূল্যেই বিক্রি হচ্ছে, যা সাধারণ ভোক্তাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা