লাইফস্টাইল

চিংড়ি মাছের ভর্তা

সান নিউজ ডেস্ক: ভর্তা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। কারও পছন্দ আলু ভর্তা কারও আবার বেগুন। আবার অনেকে মাছ ভর্তা খেতেও পছন্দ করেন। ভর্তা আর গরম ভাত এক সঙ্গে খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে চিংড়ি মাছের ভর্তা গরম ভাতের সাথে যেন অমৃত। খুব সহজেই আপনিও তৈরি করতে এই ভর্তা। চলুন জেনে নেই রেসিপি-

উপকরণ

১. পেঁয়াজ কুচি আধা কাপ
২. রসুন কুচি ২ টেবিল চামচ
৩. কাঁচা মরিচ ৫টি
৪. শুকনো মরিচ ৪টি
৫. লবণ স্বাদমতো
৬. সরিষার তেল পরিমাণমতো
৭. টমেটো কুচি আধা কাপ
৮. ধনে পাতা ২ টেবিল চামচ

পদ্ধতি

* প্রথমে চিংড়ির খোসাগুলো ভালো ছাড়িয়ে নিন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করুন।

* গরম তেলে চিংড়ি মাছ ছেড়ে দিয়ে নেড়ে নিন। মাছ লাল হতেই বাকি উপকরণগুলো দিয়ে ভাজুন। এরপর মিশ্রণটি নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

* মাছ ও মসলার মিশ্রণ ঠান্ডা হতেই শিল-পাটায় মিহি করে বেটে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো জিভে জল আনা চিংড়ি মাছের ভর্তা।

* শুধু এই ভর্তাই নয় বরং চিংড়ি মাছ ও মসলার মিশ্রণটি ভালো করে ভেজেও গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খেতে পারেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা