কিমা পরোটা
লাইফস্টাইল

কিমা পরোটা

সান নিউজ ডেস্ক: পরোটা খেতে কম বেশি সবাই পছন্দ করেন। অনেকের আবার সকালের নাস্তায় পরোটা না হলে চলেই না। আলু পরোটা থেকে শুরু করে মোগলাই পরোটা তো সবাই খেয়েছেন! আজ ভিন্ন স্বাদের এক খাবার নিয়ে হাজির হলাম। অনেক মজাদার কিমা পরোটা।

বিশেষ করে ছোটরা এই পরোটা একবার খেলে বারবার খাওয়ার আবদার করবে। জেনে নিন কীভাবে তৈরি করবেন মজাদার কিমা পরোটা-

উপকরণ

১. চিকেন/বিফ কিমা

২. ঘি

৩. আদা বাটা

৪. আটা

৫. লেবুর রস

৬. দুধ

৭. গোলমরিচ গুঁড়া

৮. কাঁচা মরিচ কুচি

৯. পেঁয়াজ কুচি

১০. লবণ ও তেল পরিমাণমতো।

পদ্ধতি

* একটি পাত্রে পরিমাণমতো আটা, দুধ, লবণ ও পানি দিয়ে ভালোভাবে ময়ান তৈরি করে রাখুন। ঘণ্টাখানেক পর পরিমাণমতো তেল দিয়ে মেখে রাখুন। এরপর কিমা ধুয়ে পানি ঝরিয়ে আদা বাটা ও লেবুর রস দিয়ে ১-২ ঘণ্টা মেরিনেট করে রাখুন।

* চুলায় হাঁড়ি চাপিয়ে পরিমাণমতো তেলে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবন, লেবুর রস, গোলমরিচ গুঁড়া ছিটিয়ে কিমা ভাজুন। কিমা ভাজা হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন।

* ময়ান করা আটা দিয়ে লেচি কেটে রুটি গড়ে নিন। এবার রুটির উপর কিমার পুর ছড়িয়ে আরেকটি রুটি চাপিয়ে হালকা বেলে পরোটা তৈরি করুন। এরপর ঘি দিয়ে পরোটা এপিঠ ওপিঠ ভালো করে ভেজে গরম গরম পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা