লাইফস্টাইল

নলেন গুড়ের পায়েস

সান নিউজ ডেস্ক: বাঙালিদের উৎসব অনুষ্ঠানে পায়েসের জুড়ি মেলা ভার। ঘরে যেকোনো শুভ অনুষ্ঠানেই পায়েস থাকা আবশ্যিক। পায়েসের গন্ধ ও স্বাদে মুগ্ধ সব বাঙালিই। ছোট-বড় সবার প্রিয় পায়েস বিভিন্নভাবে তৈরি করা যায়। আবার বিভিন্ন উপকরণ দিয়ে পায়েস তৈরি হয়, যেমন- লাউ, গাজর ও সাবুর পায়েস।

তার মধ্যে নলেন গুড়ের পায়েস সবচেয়ে জনপ্রিয়। এ পায়েস একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে।

জেনে নিন নলেন গুড়ের পায়েস তৈরির রেসিপি-

উপকরণ

১. ফুল ক্রিম দুধ আধা লিটার
২. পোলাও চাল ১০০ গ্ৰাম
৩. খেজুর গুড়ের পাটালি ২৫০গ্ৰাম
৪. ঘি ১ টেবিল চামচ
৫. তেজপাতা ১টি
৬. এলাচ ২টি
৭. কাজুবাদাম ১ টেবিল চামচ
৮. কিসমিস ১ টেবিল চামচ

পদ্ধতি:

একটি প্যান গরম করে এক টেবিল চামচ ঘি তে তেজপাতা আর এলাচ থেঁতো করে ভেজে নিন। একটু পর ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে একটু ভেজে নিন।

এরপর এক কাপ পানি দিয়ে চাল সেদ্ধ করে নিতে হবে। যখন চালের পানি শুকিয়ে আসবে, তখন দুধটুকু ঢেলে দিন। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে না লেগে যায়।

যখন দেখবেন দুধ অর্ধেক হয়ে যাবে আর চালও সেদ্ধ হয়ে গেছে, তখন কাজুবাদাম কুচি দিয়ে নেড়ে আরেকটু ঘন করে চুলা বন্ধ করে দিন। এবার পাটালি গুড় সামান্য পানিতে গুলিয়ে পায়েসের মধ্যে মিশিয়ে ভালো করে নেড়ে দিন।

আবারো চুলা জ্বালিয়ে দুই মিনিট ফুটিয়ে নিতে হবে পায়েস। নামিয়ে সার্ভিং বলে ঢেলে উপরে ছিটিয়ে দিন কিসমিস, পেস্তা ও কাজুবাদাম কুচি। তৈরি হয়ে গেল সুস্বাদু নলেন গুড়ের পায়েস।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা