লাইফস্টাইল

মুচমুচে জিলাপি

সান নিউজ ডেস্ক: সবার পছন্দের জিলাপি আর বাইরে থেকে নয়, ঘরেই তৈরি করুন। আপনাদের জন্য খুব সহজে তৈরি করা যায় এমন একটি জিলাপির রেসিপি:

উপকরণঃ

জিলাপি বানানোর মূল উপকরণ গুলো হচ্ছে, ময়দা/আটা, চালের গুড়া, বেকিং সোডা, সামান্য লবন, চিনি, দারচিনি(ঐচ্ছিক), এলাচ(ঐচ্ছিক)।
এই সবগুলো উপকরন হাতের কাছে থাকলে এখুনি বসে পড়ুন জিলাপি বানাতে। নিচে আমি পরিমান গুলো বলে দিচ্ছি।

জিলাপির জন্যঃ
১.ময়দা এক কাপ
২.চালের গুড়া ১/২ কাপ
৩.খাবার সোডা ৩/৪ চামচ
৪.সামান্য খাবার লবন

শিরার জন্যঃ

১.চিনি ৪ কাপ
২.দারচিনি ২ টুকরো
৩.এলাচ ২টুকরো

শিরা তৈরিঃ

যেকোনো পাতিল বা অন্য পাত্রে, ৪ কাপ চিনি এর মধ্যে ১ কাপ পানি, দারচিনি ও এলাচ দিয়ে জ্বাল দিয়ে নিন। একবার জ্বাল হলেই চুলা বন্ধ করে দিন।

জিলাপি তৈরিঃ

প্রথমে, একটি বড় পাত্রে ময়দা, চালের গুড়া, বেকিং সোডা, এক চিমটি খাবার লবন চেলে নিন, যাতে কোনো দলাবদ্ধ অংশ না থেকে যায়, এরপর এই শুকনো আইটেম সবগুলো কে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এতে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিন। মিক্সচার টার ঘনত্ব এমন হতে হবে যেনো সেটা খুব বেশি লিকুইড না হয়, আবার শক্তও না হয়। একটু ঘন করে লিকুইড রেখে দিতে হবে। পানি আপনার সুবিধা অনুযায়ী বুঝে ব্যবহার করবেন৷ যদি মিক্সচার টা পাতলা হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ভাজার সময়, জিলাপির শেইপ টা আনতে একটু কষ্ট হতে পারে। এই মিক্সচার টা মেশানোর সময় আপনাকে একপাশ থেকে টেনে টেনে হাত ঘুরিয়ে এবং উপর থেকে নিচে বারবার হাত দিয়ে ফেলে মেশাতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে মিক্সচার টা আধা ঘন্টার জন্য রেখে দিন।

একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে মাঝারী আচে চুলা জ্বালিয়ে দিন। তেল এর পরিমান এমন হতে হবে যেনো জিলাপি একটু ডুবো তেল এ ভাজা যায়। জিলাপি দেওয়ার সময় তেলের নিচে চলে যাবে এবং পরে ফুলে উপরে উঠবে। তেল মাঝারী গরম হয়ে গেলে, তাতে ডিজাইন করে জিলাপি ছেড়ে দিন। জিলাপি ছাড়ার জন্য, আপনারা চাইলে দোকানের মত কাপড় ব্যবহার করতে পারেন অথবা পাইপিং ব্যাগ, অথবা নরমাল সসের বোতলেই ব্যবহার করতে পারেন। চুলার আচ টা সবসময় কম থেকে মাঝারি থাকতে হবে, বেশি আচ হলে সহজেই জিলাপি পুড়ে যাবে। এভাবে একদিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজুন, এরপর উল্টিয়ে আরেকপাশ ভেজে নিন। আপনাদের পছন্দ মত মুচমুচে হলে, চুলা থেকে নামিয়ে শিরায় ভিজান। শিরায় এক মিনিট ডুবিয়ে রেখে উঠিয়ে গরম গরম পরিবেশন করুন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা