চিকেন পাতুরি
লাইফস্টাইল

চিকেন পাতুরি

সান নিউজ ডেস্ক: চিংড়ি বা ইলিশের পাতুরি তো কমবেশি সবাই খেয়ে থাকেন। কখনো চিকেন পাতুরি খেয়েছেন? সব সময় গতানুগতিক খাবার খেতে হবে এমন কোনো নিয়ম নেই। তাই তৈরী করে নেন ভিন্ন স্বাদের এই চিকেন পাতুরি। একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ

১. হাড়ছাড়া মুরগির মাংস আধা কেজি
২. রসুন বাটা ১ চা চামচ
৩. কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
৪. পাতি লেবুর রস ১ চা চামচ
৫. চিকেন মসলা ১ চা চামচ
৬. গরম মসলার গুঁড়া ১ চা চামচ
৭. হলুদ গুঁড়া ১ চা চামচ
৮. পেঁয়াজ কুচি ১ কাপ
৯. তেল পরিমাণমতো ও
১০. লবণ স্বাদ মতো।

পদ্ধতি

* প্রথমে কেটে নেওয়া মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মুরগির মাংস নিয়ে একে একে মিশিয়ে দিন বাটা মসলা, লবণ ও লেবুর রস।

* এই মিশ্রণ কয়েক ঘণ্টা মেরিনেট করে রাখুন। অন্যদিকে কড়াই তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর আগে থেকে মেরিনেট করে রাখা মাংস ঢেলে দিন।

* কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিন। মাংস কষানো হয়ে গেলে একটি কচুপাতা অথবা কলা পাতায় মাংসটি ঢেলে নিন। ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে দিন।

* এবার আলাদা একটি কড়াই বা ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে নিন। পাতায় মোড়ানো মাংস তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। একেবারে হালকা আঁচে দমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।

* ১৫ মিনিট পর উল্টে দিন পাতাগুলো। ব্যাস আরও ১৫ মিনিট পর ঢাকনা খুলে পাতার মোড়ক খুলে নিন। ভাত অথবা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুরগির পাতুরি। রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছুর সঙ্গেই দারুন মানিয়ে যায় এই চিকেন পাতুরি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা