লাইফস্টাইল

নলেন গুড়ের কেক

সান নিউজ ডেস্ক: কেক কম বেশি সবাই পছন্দ করেন। বিশেষ করে বাচ্চাদের বেশি পছন্দ কেক। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে ছোট-খাট সব উদযাপনেই কেক না থাকলে তো চলেই না! চকলেট ও ভ্যানিলা ফ্লেভারের কেকই বেশি খেয়ে থাকেন সবাই।

তবে সামান্য স্বাদ বদল করতে চাইলে তৈরি করতে পারেন নলেন গুড়ের কেক। শীত আসতেই নলেন গুড় দিয়ে পিঠা তৈরির ধুম পড়ে যায়। এই গুড়ের স্বাদে মুগ্ধ সবাই। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. ‏ডিম ৩টি
২. ‏ময়দা ১ কাপ
৩. ‏কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ
৪. ‏গুঁড়া দুধ ২ টেবিল চামচ
৫. ‏বেকিং পাউডার ১ চা চামচ
৬. ‏নলেন গুড় ১ কাপ
৭. ‏তেল ১/৪ কাপ ও
৮. ‏লবণ এক চিমটি।

পদ্ধতি

* প্রথমে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ছেঁকে নিন। তারপর একটি বড় পাত্রে নরমাল তাপমাত্রার ডিম নিন। ফ্রিজের ডিম অন্তত এক ঘণ্টা আগে বের করে রাখুন।

* হ্যান্ড বিটার বা হুইস্ক দিয়ে ভালো করে ডিম বিট করে ফোমের মতো করে নিন। তারপর মিশিয়ে দিন তেল বা মাখন। এরপর আবারো বিট করুন।

* এবার শুকনো উপকরণের মিশ্রণ অল্প অল্প করে মিশিয়ে নিন গলানো গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ডিমের মিশ্রণ মিশিয়ে নিন ভালো করে।

* সামান্য লবণও দিন। এ পর্যায়ে হ্যান্ড বিটার একেবারেই ব্যবহার বা ওভারমিক্স করবেন না। এরপর তেল বা মাখন দিয়ে একটি কেকের ছাঁচ গ্রিজ করে নিন।

* নিচে পেপার দিয়েও নিতে পারেন। এরপর এতে কেকের মিশ্রণ ঢেলে দিন। কেকের ছাঁচটি সামান্য হাত দিয়ে ঝাঁকিয়ে নিন। এরপর ওভেন ১০ মিনিটের জন্য প্রি-হিট করুন।

* তারপর কেকটি ১৬০ ডিগ্রিতে ২০ মিনিটের জন্য বেক করুন। ২০ মিনিট পরে একটি টুথপিক দিয়ে চেক করুন। টুথপিক পরিষ্কার বের হলে কেক রেডি।

* যদি পরিষ্কার না বের হয় তাহলে আরও ৫ মিনিটের জন্য বেক করুন। তারপর কেকটি ছাঁচ থেকে বের করে নিন। এবার পুরোপুরি ঠান্ডা করে পরিবেশন করুন নলেন গুড়ের কেক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা