সংগৃহীত
লাইফস্টাইল

দুধ-ডিম ছাড়া কেক’র রেসিপি 

লাইফস্টাইল ডেস্ক: বিভিন্ন আয়োজন কিংবা জন্মদিনের পার্টিতে কেক ছাড়া ঠিক জমেই না। সাধারণত পেস্ট্রি হাউজ থেকেই কিনে খাওয়া হয় বিভিন্ন ধরনের ছোট বড় কেক। চাইলে ঘরেও খুব সহজে তৈরি করা যায় কেক। ঘরে অল্প কিছু উপকরণ থাকলে দুধ-ডিম ছাড়াও সহজেই কেক তৈরি করতে পারেন। একে বলা হয় গ্লুটেন ফ্রি কেক।

আরও পড়ুন: সর্দি-কাশি সারাতে মধু

তৈরি করতে যা যা লাগবে

১) কলা ২টি।
২) পিনাট বাটার ১/৩ কাপ।
৩) কোকো পাউডার ১/৩ কাপ।
৪) চিনি গুঁড়া ১ কাপ।
৫) বেকিং সোডা ছোট চামচের আধা চা চামচ।

আরও পড়ুন: আমলকীর যত গুণ

তৈরি করতে যা যা লাগবে:

প্রথমে ১টি বাটিতে কলা ভালো করে চটকে ব্লেন্ড করে নিতে হবে। পরে পিনাট বাটার ভালো করে মিশিয়ে নিতে হবে। এর পর কলা ও বাটারের মিশ্রণে দিতে হবে চিনির গুঁড়া। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই মিশ্রণের ভেতরে যেন কোনো দলা না থাকে। এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে কোকো পাউডার মিশিয়ে নিতে হবে। পরে বেকিং সোডাও মিশিয়ে দিতে হবে মিশ্রণে। সব উপকরণ ভালো করে মেশানো হলে ছোট কেক তৈরির একটি টিনে তেল ব্রাশ করে নিতে হবে। পরবর্তীতে কেকের মিশ্রণটি মোল্ডে ঢেলে দিতে হবে।
এরপর আগেই ওভেনে প্রি-হিট দিয়ে নিতে হবে। ১০-১২ মিনিট ধরে ১৮০ ডিগ্রি সেন্টিগ্ৰেডে রেখে দিতে হবে। তারপর নির্দিষ্ট সময় পর বের করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেলো গ্লুটেন ফ্রি কেক।

সান নিউজ/একে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা