সংগৃহীত
লাইফস্টাইল

চিংড়ির কাবাব তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: ঝটপট কোনো কাবাব তৈরি করে খেতে চাইলে বেছে নিতে পারেন চিংড়ির কাবাব। এটি স্বাদে যেমন সুস্বাদু, তেমনই তৈরি করতে সময়ও লাগে অনেক কম। বাড়িতে হঠাৎ অতিথি এলে রাখতে পারেন এই পদটি। ঘরোয়া আয়োজনেও এটি রাখতে পারেন। চলুন জেনে নেওয়া যাক চিংড়ির কাবাব তৈরির সহজ রেসিপি-

আরও পড়ুন: শীতে আর্থ্রাইটিসের ব্যাথা কমাবে ৩ খাবার

তৈরি করতে যা যা লাগবে

চিংড়ির কিমা- ১ কাপ, কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ, সেদ্ধ আলু- পরিমাণমতো, কর্নফ্লাওয়ার- পরিমাণমতো, ডিম- ২টি, ব্রেডক্রাম- পরিমাণমতো, টমেটো সস- পরিমাণমতো, লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

ডিম, ব্রেডক্রাম ও তেল বাদে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এবার পছন্দমতো আকারে গড়ে ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম মেখে ডুবো তেলে বাদামি করে ভেজে নিতে হবে। এবার তুলে কিচেন টিস্যুর উপরে রাখতে। যাতে করে বাড়তি তেল ঝরে যায়। এরপর পছন্দের যেকোনো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন চিংড়ির কাবাব।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা