সংগৃহীত
লাইফস্টাইল

দই চিংড়ি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: চিংড়ি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় সুস্বাদু সব রকমের খাবার। গরম ভাতের সাথে চিংড়ির যেকোনো পদ হলে জমে যায় বেশ। চিংড়ি দিয়ে তৈরি যেকোনো পদ রাখা যায় পোলাও কিংবা খিচুড়ির সঙ্গেও। ঝটপট মজাদার কোনো পদ রাঁধতে চাইলে দই চিংড়ি বেছে নেওয়া যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক, দই-চিংড়ি রান্না করার সহজ রেসিপি-

আরও পড়ুন: ‘সিঙ্গেল দিবস’ আজ

তৈরি করতে যা যা লাগবে

চিংড়ি- আধা কেজি, টমেটো কুচি- ১টা, পেঁয়াজ কুচি- ২টি, আদা ও রসুন বাটা- ১ চা চামচ, কাঁচা মরিচ- স্বাদমতো, হলুদ গুঁড়া- পরিমাণমতো, মরিচ গুঁড়া- পরিমাণমতো, আস্ত জিরা- ১ চা চামচ, টক দই- ৩ টেবিল চামচ, আস্ত গরম মসলা- কয়েকটি, আস্ত গোলমরিচ- আধা চা চামচ, সরিষার তেল- পরিমাণমতো, ঘি- পরিমাণমতো, লবণ ও চিনি-স্বাদ অনুযায়ী, ধনেপাতা কুচি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন:

চিংড়িগুলো পরিষ্কার করে পানিতে ধুয়ে নিতে হবে। এরপর লবণ-হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। এরপর অন্য একটি কড়াইতে তেল গরম করে গরম মসলা ও গোটা গোলমরিচ দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর আস্ত জিরে দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিতে হবে। টমেটো নরম হয়ে এলে আদা ও রসুন বাটা, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিতে হবে। মসলা কষিয়ে নিতে হবে।

আরও পড়ুন: অতিরিক্ত চা পান করলে যা হয়

এরপর টক দই ফেটিয়ে তাতে দিয়ে দিতে হবে। ধনে পাতা কুচি, চিনি, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে মসলা কষাতে কষাতে তেল বের হয়ে এলে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে এই মসলা ব্লেন্ডারে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। কড়াইতে তেল গরম করে ব্লেন্ড করা মসলা পুরোটা দিয়ে দিতে হবে। প্রয়োজনমতো পানি দিয়ে ঝোলের মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিতে হবে। মিনিট দশেক পর ঝোল ফুটতে এলে মাঝে ২-১বার চিংড়িগুলো নেড়েচেড়ে দিতে হবে। নামানোর আগে ঘি মিশিয়ে দিতে হবে। এবার তৈরি হয়ে গেল দই চিংড়ি। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা