সংগৃহীত
লাইফস্টাইল

কলার মোচার ভর্তার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: গরম ভাত আর ঝাল ঝাল ভর্তার কথা শুনলেই অনেকেরই জিভে জল চলে। বাঙালি খাবারে ভর্তা যেনো না থাকলেই নয়। প্রায় সবকিছু দিয়েই এই ভর্তা তৈরি করা যায়। প্রত্যেকটি ভর্তার স্বাদই লোভনীয়। ঠিক তেমনই একটি পদ হলো কলার মোচার ভর্তা। গরম ভাতের সঙ্গে এ ভর্তা থাকলে আর কিছুর দরকার পড়ে না। চলুন জেনে নেওয়া যাক কলার মোচার ভর্তা তৈরির রেসিপি-

আরও পড়ুন: আজ ‘উদাস’ থাকার দিন

তৈরি করতে যা যা লাগবে:

কলার মোচা- ২টি, ছোট চিংড়ি- পরিমাণমতো, হলুদ গুঁড়া- ১ চা চামচ, আদা বাটা- ১ চা চামচ, রসুন বাটা- ১ চা চামচ, লবণ- পরিমাণমতো, পেঁয়াজ কুচি- সিকি কাপ, সরিষার তেল- ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ- ২-৩টি, ঘি- ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন:

মোচা থেকে ফুল আলাদা করে ফুলের ভেতর শলাকার মতো সাদা অংশটি ফেলে দিয়ে লবণ-পানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। কড়াইয়ে তেল দিয়ে লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছ হালকা করে ভেজে নিতে হবে। মোচার ফুল লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে সিদ্ধ করে বেটে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে বাটা ফুলগুলো দিয়ে চিংড়ি, কাঁচা মরিচ ও লবণ দিয়ে নেড়ে নিন যেন পানি না থাকে তা খেয়াল রাখতে হবে। সবশেষে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা